odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st November 2026, ১st November ২০২৬

জোর করে প্যারোল দেয়া যায় না, প্যারোল চাইতে হয় : আইনমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ April ২০১৯ ১৯:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ April ২০১৯ ১৯:০৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না।
আজ সোমবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আলোচনার বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না।’