odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
মিরপুরে সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে আবার আগুন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ April ২০১৯ ২২:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ April ২০১৯ ২২:৩৪

 

 

রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেত (পুলপাড়) এলাকাস্থ সিটিপার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আজ বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিউটি অফিসার এরশাদ বলেন, কাফরুলে সিটিপার্ক নামে ওই ১০তলা ভবনের দোতলা ও তিনতলায় চাইনিজ রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার এবং নিচতলায় বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। এছাড়া চতুর্থ তলা থেকে ১০তলা পর্যন্ত গার্মেন্টস কারখানা এবং গার্মেন্টসের মালামাল রাখার গোডাউন আছে। আগুনে গোডাউনে রাখা গার্মেন্ট সামগ্রী পুড়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম জানান, ১০তলা ভবনের ছয়তলা থেকে আগুন লেগেছে। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: