02/09/2026 খুশির খবর কুবি পরিবারের জন্য! এখন থেকে মডার্ণ হসপিটালে বড় ছাড়ে চিকিৎসা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
odhikarpatra
৮ February ২০২৬ ১৯:৫১
কুবি প্রতিনিধি: কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কুমিল্লা মডার্ণ হসপিটালের সঙ্গে এক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ণ হসপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারবর্গ কুমিল্লা মডার্ণ হসপিটালে বিভিন্ন টেস্ট ও সেবায় আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। উল্লেখযোগ্য ছাড়গুলো হলো:
* প্যাথলজি পরীক্ষা: ৩৫ শতাংশ ছাড়।
* ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম: ৩০ শতাংশ ছাড়।
* এক্স-রে, এন্ডোসকপি, ইকো, জরুরি চিকিৎসা ও ভর্তি রোগী: ২৫ শতাংশ ছাড়।
* এফএনএসি ও বায়োপসি: ২০ শতাংশ ছাড়।
* ডেন্টাল ইউনিট ও আরটি-পিসিআর: ১৫ শতাংশ ছাড়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানসম্মত চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।
এতে করে কুবি পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।