02/27/2026 হোল্ডার-শেফার্ড জুটিতে ৮৩ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তুলল ৮ উইকেটে ১৭৬
নিজস্ব প্রতিবেদক
২৬ February ২০২৬ ১৭:২৬
একটা জুটি খেলার চেহারা পাল্টে দিল। অষ্টম উইকেট জুটিতে শেফার্ডকে সঙ্গে নিয়ে ৫৭ বলে ৮৯ রানের জুটি গড়েছেন হোল্ডার। তাতে ৮৩ রানে ৭ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্য দিতে পেরেছে।
হোল্ডার ফিফটি পাননি, ৪৯ রানে রানআউট হয়েছেন। তবে ইনিংসের শেষ বলে চার মেরে টি–টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজের রানটা আরও বড় হতে পারত। তবে শেষ ২ ওভারে এনগিডি ও বশ রান খরচ করেছেন মাত্র ১৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯; এনগিডি ৩/৩০, বশ ২/৩১)