04/21/2026 বগুড়ায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী
odhikarpatra
২০ April ২০২৬ ২৩:৪২
অধিকার পত্র ডটকম
সোমবার | ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মূল প্রতিবেদন
বগুড়া, ২০ এপ্রিল ২০২৬: বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে কণ্ঠ মেলান। এতে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং সমর্থকরাও অংশ নেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড বিতরণ করা হবে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের মা অথবা নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হবে বলে জানা গেছে।
সরকার জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই ‘ফ্যামিলি কার্ড’কে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।