05/12/2026 তীব্র গরমে সিরাজদিখান প্রেসক্লাবের নৌভ্রমণ
odhikarpatra
১০ May ২০২৬ ১৬:৩০
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে সুস্থতা ও মানসিক প্রশান্তি ধরে রাখতে নৌভ্রমণের আয়োজন করেছে সিরাজদিখান প্রেসক্লাব। গরমের ক্লান্তি দূর করে আনন্দঘন পরিবেশে দিন কাটাতে আয়োজিত এ ভ্রমণে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার (৯ মে) দিনব্যাপী মানবিক পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ ইমরান খানের আমন্ত্রণে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে এ নৌভ্রমণের আয়োজন করা হয়।
নৌভ্রমণ প্রসঙ্গে সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল বলেন, “নৌভ্রমণ যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার এক অনন্য সুযোগ। নদীমাতৃক বাংলাদেশে নদী, খাল-বিলে ছোট নৌকায় ভেসে চলা, ঢেউয়ের শব্দ শোনা এবং সূর্যাস্ত উপভোগ করার আনন্দ সত্যিই অপরিসীম। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর অন্যতম মাধ্যম এটি।”
এ নৌভ্রমণে অংশগ্রহণ করেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ খান, শিবচর থানার এসআই মো. রাসেল মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাংবাদিক নাছির উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, আরিফ হোসেন হারিছ, রিয়াজ মাহমুদ মান্নান, আনিসুর রহমান নিলয়, ইসমাইল খন্দকার, আব্দুল আওয়াল আশিক, গোপাল দাস, বিশ্বজিৎ, কৌশিক মন্ডল, লিপু, আরাফার ভূইয়া শান্তসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি