07/22/2026 ডিজেল অপরিবর্তিত রেখে অন্যান্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়
odhikarpatra
৩১ May ২০২৬ ০৬:১৮
প্রকাশ: ৩১ মে ২০২৬, অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য সমন্বয় করেছে সরকার।
রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সমন্বয়কৃত নতুন মূল্য আগামী ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। অপরদিকে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
সরকারের নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।