06/06/2026 প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও মুক্তির ৩১ দফা জাতীয় দাবি উপস্থাপন করবে বিএনএডিপি
odhikarpatra
৫ June ২০২৬ ১৯:৪৪
প্রকাশের তারিখ: ৫ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার নিশ্চিতকরণ এবং পূর্ণ ও অর্থবহ অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিসএবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি)।
সংগঠনটির উদ্যোগে আগামী ৬ জুন ২০২৬, শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে “মিট দ্য প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ এবং সামাজিক-অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে “প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও মুক্তির ৩১ দফা জাতীয় দাবি” উপস্থাপন করা হবে।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম পেশাজীবীভিত্তিক প্রতিবন্ধিতা বিষয়ক নিউজলেটার “Light for Inclusion (একীভূতকরণের আলো)”-এর মোড়ক উন্মোচন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনএডিপি মনে করে, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের প্রয়োজন ও অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। এ লক্ষ্যেই সংবাদমাধ্যমের সামনে তাদের দাবিসমূহ তুলে ধরা হবে।
#BNADP #DisabilityRights #MeetThePress #LightForInclusion #InclusiveDevelopment #NationalBudget2026 #অধিকার_পত্র
বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিসএবিলিটি প্রফেশনালস, বিএনএডিপি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, ৩১ দফা দাবি, মিট দ্য প্রেস, লাইট ফর ইনক্লুশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় বাজেট ২০২৬-২৭, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রতিবন্ধিতা বিষয়ক নিউজলেটার।