09/07/2026 উত্তরা ও যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৯
odhikarpatra
৬ September ২০২৬ ২৩:৫২
ঢাকার উত্তরা পশ্চিম ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের তথ্যমতে, শনিবার (৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দুই থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আবুল খায়ের ওরফে খায়েরুল (৪৩), সাগর বিশ্বাস (১৯), মোঃ লিমন (২৯), মোঃ সজীব (২১), মোঃ আশরাফুল (৩৫), মোঃ আবু বক্কর (৪৮), শাহাদাত হোসেন (২২), মোঃ রাজা মিয়া (২০), মোঃ ফয়সাল (২৬), নোমান মিয়া (২৫), মোঃ হৃদয় মিয়া (২২), মোঃ মহসিন আলম (৩০), রাশিদুল ইসলাম (২৯), মোঃ বিল্লাল হোসেন (২৮), মোঃ ইমন হোসেন (৩৩), জাবেদ ওমর আকাশ (২২), আশিকুর রহমান (১৯), মোস্তাফিজুর রহমান (২৫), মোঃ সামিউল ইসলাম (৩২), মোঃ বাবু ব্যাপারী (২৭), শ্রী কৃষ্ণ কুমার দাস (২৮), মোঃ নয়ন (১৯), সাইফুল ইসলাম তন্ময় (২৪), মোঃ রাকিব হাসান (১৯) ও প্রীতম রায় (২৪)।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানা পুলিশও শনিবার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—প্রিয়ন্ত ওরফে প্রান্ত (১৫), মোঃ বেলায়েত হোসেন (৩৬), আব্দুল্লাহ আল মামুন (৩২), হাসান মাসুদ হৃদয় (২১), মোঃ জসিম হোসেন (৪১), মোঃ রাকিব (২৭), জুয়েল (২০), মনির (২৬), মোঃ হোসেন (২৬), নাজিদ (১৯), মোঃ হাসান (২০), মোঃ হোসেন (১৯), মোঃ লিটন (২৮) ও মোঃ আলমগীর (২৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।