09/11/2026 শিক্ষার্থীদের মাঝে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যা প্রবণতা—সমস্যাটা কি শুধু তার মনেই, নাকি আমাদের শিক্ষা ও সমাজব্যবস্থারও পরীক্ষা চলছে?
Dr Mahbub
১০ September ২০২৬ ২২:১৭
আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে অধিকারপত্রের বিশেষ অনুসন্ধান। WHO-এর হিসাবে বাংলাদেশে ২০২১ সালে ৪, ৭১৪ জন আত্মহত্যায় মারা গেছেন; আর সংবাদমাধ্যমভিত্তিক আঁচল ফাউন্ডেশনের পর্যবেক্ষণে ২০২৫ সালে অন্তত ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা উঠে এসেছে। কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে সমস্যাটি কোথায়—শুধু একজন শিক্ষার্থীর মনের ভেতরে, নাকি তাকে ঘিরে থাকা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও সমাজব্যবস্থাতেও? পরীক্ষা ও সাফল্যের চাপ, মানসিক স্বাস্থ্য, সামাজিক stigma, পারিবারিক প্রত্যাশা, counselling ও referral gap, সামাজিক যোগাযোগমাধ্যম, socio-emotional learning, শিক্ষাপ্রতিষ্ঠানের দায় ও সহায়তা-ব্যবস্থা, National Suicide Prevention Plan 2026–2030 এবং WHO LIVE LIFE framework-এর আলোকে এই অনুসন্ধান খুঁজেছে শিক্ষার্থী আত্মহত্যার ব্যক্তিগত, পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত মাত্রা। প্রশ্নটি তাই শুধু—“কেন একজন শিক্ষার্থী আত্মহত্যার দিকে গেল?” নয়; আরও জরুরি প্রশ্ন—“তার আগে আমরা কী দেখতে, শুনতে এবং করতে পারতাম?”
ব্যক্তিগত ক্ষত থেকে গবেষণার পথে— যে মৃত্যুর প্রশ্ন আজও তাড়া করে
আত্মহত্যা আমার কাছে কেবল একটি পরিসংখ্যান, গবেষণার বিষয় কিংবা বছরে একদিন আলোচনার উপলক্ষ নয়; এটি একটি পরিবারের ভেতরে বহু বছর ধরে বয়ে বেড়ানো গভীর ক্ষতের নাম। যে পরিবারে কেউ আত্মহত্যায় প্রাণ হারিয়েছে, সম্ভবত তারাই সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে—একটি মৃত্যু শেষ হয়ে গেলেও তার প্রশ্ন, অনুশোচনা, অপরাধবোধ, স্মৃতি ও শূন্যতা কত দীর্ঘকাল জীবিত থাকে। আমার ব্যক্তিগত জীবনেও এমন একটি ঘটনা আজও হৃদয়ে কাটা দাগের মতো রয়ে গেছে।
২০১৬ সালে আমার ভাগ্নি—আমার স্ত্রীর বড় বোনের বড় মেয়ে—আত্মহত্যায় প্রাণ হারায়। সম্পর্কের দিক থেকে সে আমার ভাগ্নি হলেও আমাদের জীবনে সে ছিল অনেকটাই নিজের মেয়ের মতো। আমার স্ত্রী তাকে ছোটবেলা থেকে প্রায় কোলে-পিঠে করে মানুষ করেছে। মেয়েটি ইডেন কলেজে অনার্সে পড়ত। ছিল হাসিখুশি, প্রাণবন্ত, মিষ্টি স্বভাবের। আমাকে সে ‘বাবা’ আর আমার স্ত্রীকে ‘মা’ বলেই ডাকত। বাইরে থেকে তাকে দেখে কখনোই আমাদের মনে হয়নি, তার ভেতরে হয়তো এমন কোনো তীব্র মানসিক ঝড় চলছে, যার গভীরতা আমরা কেউ বুঝতে পারিনি।
একদিন ভোরে সে আমাদের বাসায় এসেছিল। আমি তখন মুন্সীগঞ্জে ছিলাম। ফিরে এসে জানতে চাইলাম, “আমার মেয়েটা কোথায়?” স্ত্রী বলল, সম্ভবত ঘুমাচ্ছে। আমি কয়েকবার দরজায় ডাকলাম, কোনো সাড়া পেলাম না। কিছুক্ষণ পর আবার ডাকলাম—তবু নিস্তব্ধতা। তখনই আমার মনে হলো, কিছু একটা ঠিক নেই। শেষ পর্যন্ত দরজা খুলে যে দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম, তা আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি। আমাদের সেই হাসিখুশি মেয়েটি আর জীবিত ছিল না।
কেন সে এমন সিদ্ধান্ত নিল—তখনও আমরা জানতাম না। পরে জানতে পারি, একটি আবেগঘন সম্পর্কের ভাঙন, বিশ্বাসভঙ্গ ও প্রতারিত হওয়ার অভিজ্ঞতা তার জীবনে গভীর সংকট তৈরি করেছিল। কিন্তু আজও যে প্রশ্নটি আমাকে তাড়া করে তা হলো—আমরা কি তার মনের ভেতরের সেই সংকটের কোনো সংকেত দেখতে পারতাম? সে কি কারও সঙ্গে কথা বলতে চেয়েছিল? আমরা কি তাকে আরও মন দিয়ে শুনতে পারতাম? কোথাও কি এমন একটি সহায়তা-ব্যবস্থা থাকা সম্ভব ছিল, যা সংকটের সেই মুহূর্তে তাকে ধরে রাখতে পারত?
এই ব্যক্তিগত ট্র্যাজেডি আমার চিন্তা ও গবেষণাজীবনেও গভীর প্রভাব ফেলে। পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অর্থায়নে আত্মহত্যা নিয়ে দেশব্যাপী একটি বড় গবেষণা পরিচালনার সুযোগ হয়। সেই গবেষণায় আত্মহত্যার সঙ্গে সম্পর্কিত বহুমাত্রিক ঝুঁকি, সামাজিক ও পারিবারিক বাস্তবতা, মানসিক সংকট, সম্পর্কজনিত চাপ, প্রতিরোধব্যবস্থার ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ফলাফল সামনে আসে। গবেষণার ভিত্তিতে সরকারের কাছে বিভিন্ন সুপারিশও প্রদান করা হয়।
কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য হলো, আত্মহত্যা প্রতিরোধে আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনও অনেকাংশে reactive, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর সক্রিয় হয়। কোনো শিক্ষার্থী বা তরুণ আত্মহত্যায় প্রাণ হারালে কয়েক দিন আলোচনা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়, তদন্ত কমিটি গঠিত হতে পারে, কিংবা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সভা-সেমিনারে আমরা আবার বিষয়টি স্মরণ করি। কিন্তু কিছুদিন পর সেই আলোচনা স্তিমিত হয়ে যায়। অথচ আত্মহত্যা প্রতিরোধ কোনো একদিনের প্রচারণা নয়; এটি হওয়া উচিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যব্যবস্থা, গণমাধ্যম, প্রশাসন এবং সমাজের একটি সারাবছরের সমন্বিত প্রতিরোধব্যবস্থা।
প্রশ্নটি তাই কেবল—“কেন একজন তরুণ আত্মহত্যা করল?”—এখানেই থেমে থাকতে পারে না। আমাদের আরও কঠিন প্রশ্ন করতে হবে: তার সংকটের সময় পরিবার, বন্ধু, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ কোথায় ছিল? সাহায্য চাওয়ার নিরাপদ জায়গা কি ছিল? কাউন্সেলিং ছিল কি? শিক্ষক বা সহপাঠীরা warning signs চিনতেন কি? মানসিক কষ্ট নিয়ে কথা বলার মতো stigma-free পরিবেশ ছিল কি? সংকটের মুহূর্তে দ্রুত সহায়তায় পৌঁছানোর কোনো কার্যকর ব্যবস্থা ছিল কি?
এখনই সময় আত্মহত্যাকে কেবল ব্যক্তিগত ব্যর্থতা, আবেগের দুর্বলতা কিংবা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার। আত্মহত্যা প্রতিরোধের জন্য প্রয়োজন প্রমাণভিত্তিক জাতীয় কৌশল, শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর psychosocial support ও counselling system, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের জন্য suicide literacy, early warning ও referral mechanism, crisis response protocol, দায়িত্বশীল গণমাধ্যম প্রতিবেদন এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা।
আমরা যদি প্রতিটি মৃত্যুর পর শুধু শোক প্রকাশ করি, কিন্তু পরবর্তী জীবনটি রক্ষার জন্য ব্যবস্থা না গড়ি, তবে ভবিষ্যৎ প্রজন্ম একদিন আমাদেরই প্রশ্ন করবে—সংকেত ছিল, গবেষণা ছিল, অভিজ্ঞতা ছিল, সতর্কবার্তাও ছিল; তারপরও আপনারা কী করেছিলেন?
সেই প্রশ্নের সামনে যেন আমাদের অসহায় হয়ে দাঁড়াতে না হয়। আত্মহত্যা প্রতিরোধের সময় মৃত্যুর পরে নয়—এখন, জীবন থাকা অবস্থাতেই।
রাত তখন প্রায় বারোটা। একটি মধ্যবিত্ত পরিবারের ঘরে আলো জ্বলছে। বাবা পাশের ঘর থেকে বললেন, “কাল পরীক্ষা না? মোবাইল রেখে পড়তে বসো।”
মা আরেকটু নরম। “ভালো করে পরীক্ষা দিও বাবা। তোমার ওপর আমাদের অনেক আশা।”
WhatsApp-এ বন্ধুর মেসেজ—“প্রস্তুতি কেমন?”
Facebook খুললে দেখা যায়, কেউ scholarship পেয়েছে, কেউ বিদেশে গেছে, কারও CGPA দুর্দান্ত, কেউ চাকরি পেয়েছে। LinkedIn আরও নিষ্ঠুর—সেখানে মনে হয় ২২ বছর বয়সের মধ্যেই পৃথিবীর প্রায় সবাই CEO, researcher, entrepreneur অথবা motivational speaker হয়ে গেছে।
শুধু ওই শিক্ষার্থীটি জানে, সে গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমাতে পারছে না। তার মনে হচ্ছে সে পিছিয়ে পড়ছে। পরীক্ষা নিয়ে ভয়। পরিবারকে হতাশ করার ভয়। প্রেম বা বন্ধুত্ব ভেঙে যাওয়ার কষ্ট থাকতে পারে। অর্থের সংকট থাকতে পারে। নিজের চেহারা, শরীর, পরিচয় বা ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি থাকতে পারে। কাউকে বলার মতো ভাষাও হয়তো তার নেই।
পরদিন আমরা যদি ভয়াবহ কোনো সংবাদ শুনি, তখন সবাই প্রশ্ন করি—“কেন?”
এই ‘কেন’-এর উত্তর আমরা আবার আশ্চর্য দ্রুততায় আবিষ্কারও করে ফেলি।
“ডিপ্রেশন ছিল।”
“প্রেমে সমস্যা হয়েছিল।”
“ফলাফল খারাপ।”
“মোবাইল বেশি চালাত।”
“এখনকার ছেলেমেয়েরা চাপ নিতে পারে না।”
ব্যস। মানুষ চলে গেল। আমরা কারণও বের করে ফেললাম। কিন্তু একটি অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়— একজন শিক্ষার্থী আত্মহত্যার দিকে এগিয়ে যাওয়ার আগে তার চারপাশের কতগুলো দরজা বন্ধ হয়ে গিয়েছিল? পরিবারের দরজা? বন্ধুর দরজা? শিক্ষকের দরজা? প্রতিষ্ঠানের দরজা? মানসিক স্বাস্থ্যসেবার দরজা? নাকি সাহায্য চাইবার ভাষাটাই আমরা তাকে কখনো শেখাইনি?
১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। ২০২৪–২০২৬ সময়কালের প্রতিপাদ্য “Changing the Narrative on Suicide”, আর ২০২৬ সেই তিন বছরের উদ্যোগের শেষ বছর। WHO-এর আহ্বান—Start the Conversation: নীরবতা, stigma ও ভুল ধারণার জায়গায় খোলামেলা, সহানুভূতিশীল আলোচনা এবং কার্যকর সহায়তার ব্যবস্থা তৈরি করা। কিন্তু narrative বদলানো মানে শুধু Facebook-এ একটি পোস্ট দেওয়া নয়। কারণ আমরা আত্মহত্যার গল্প বলার সময় প্রায়ই ব্যক্তি দিয়ে শুরু করি এবং ব্যক্তি দিয়েই শেষ করি।
WHO বলছে, বাস্তবতা অনেক জটিল। আত্মহত্যার সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত নানা উপাদান জীবনজুড়ে পরস্পরের সঙ্গে ক্রিয়া করে। সম্পর্কের সংকট, একাকিত্ব, বৈষম্য, আর্থিক সমস্যা, সহিংসতা, নির্যাতন, দীর্ঘস্থায়ী অসুস্থতা—অনেক কিছুই ঝুঁকির সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ প্রশ্নটি শুধু— “ও কেন এমন করল?” —নয়। আরও বড় প্রশ্ন— “আমরা এমন কী পরিবেশ তৈরি করেছি, যেখানে একজন তরুণের কাছে সাহায্য চাওয়া কখনো কখনো ব্যর্থতা মনে হয়?”
WHO-এর সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে আনুমানিক ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যায় মারা গেছেন। ১৫–২৯ বছর বয়সীদের মৃত্যুর কারণগুলোর মধ্যে আত্মহত্যা ছিল তৃতীয়। মোট আত্মহত্যার প্রায় ৭৩ শতাংশ ঘটেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। আর বাংলাদেশের জন্য আজ, ১০ সেপ্টেম্বর ২০২৬-এ WHO যে হিসাব সামনে এনেছে, তা আরও কাছের। WHO-এর অনুমান অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে ৪, ৭১৪ জন আত্মহত্যায় মারা গেছেন—গড়ে দিনে প্রায় ১৩ জন। —এটি পুরো জনগোষ্ঠীর হিসাব।
শিক্ষার্থীদের দিকে তাকালে আরেকটি উদ্বেগজনক ছবি দেখা যায়। সম্প্রতি একটি সংস্থা জানায়, সংবাদমাধ্যম পর্যবেক্ষণভিত্তিক হিসাবে ২০২৫ সালে অন্তত ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সংবাদমাধ্যমে পাওয়া যায়। এর মধ্যে ১৯০ জন স্কুলশিক্ষার্থী—মোট শনাক্ত ঘটনার প্রায় ৪৭.৪ শতাংশ। একই পদ্ধতিতে ২০২৪ সালে পাওয়া গিয়েছিল ৩১০টি ঘটনা। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা প্রয়োজন। কেননা ৪০৩-কে বাংলাদেশের শিক্ষার্থী আত্মহত্যার পূর্ণাঙ্গ সরকারি সংখ্যা বলা যাবে না।
এটি ১৬৫টি জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া সংখ্যা। ফলে যেসব ঘটনা সংবাদে আসেনি, সেগুলো এই হিসাবে নেই। আবার ২০২৪ সালের কম সংখ্যা দেখে সরাসরি বলা যাবে না যে ওই বছর বাস্তবে আত্মহত্যা নাটকীয়ভাবে কমেছিল; গবেষকেরা নিজেরাই রাজনৈতিক অস্থিরতার সময়ে সংবাদ প্রকাশ কম হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। এখানেই বাংলাদেশের প্রথম বড় সমস্যা—আমরা যে সংকট ঠেকাতে চাই, সেটিকেই যথেষ্ট নির্ভুলভাবে গুনতে পারছি কি?
WHO-ও সতর্ক করছে, বিশ্বজুড়ে suicide mortality data-এর মান অসম; stigma, fragmented surveillance এবং নিবন্ধনগত দুর্বলতা সঠিক হিসাবকে কঠিন করে তোলে। পরিসংখ্যানের ভাষায় ৪০৩ একটি সংখ্যা। কিন্তু ৪০৩টি বাড়িতে? —৪০৩টি খালি চেয়ার। এবং ৪০৩টি অসমাপ্ত খাতা। আসলে ৪০৩টি পরিবারে এমন কিছু প্রশ্ন, যার অনেকগুলোর উত্তর কোনো দিনই পুরোপুরি পাওয়া যাবে না। ডেটাবেস মানুষকে সংখ্যা বানায়; শোক আবার সেই সংখ্যাকে নাম, মুখ, সম্পর্ক আর অসমাপ্ত ভবিষ্যতে ফিরিয়ে আনে।
আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কথা বলতে গেলে প্রথম প্রশ্নটি খুব সাধারণ হওয়ার কথা—বাংলাদেশে বছরে কত মানুষ আত্মহত্যায় মারা যান? কিন্তু অস্বস্তির শুরু এখানেই। প্রশ্নটি যত সহজ, উত্তরটি তত সহজ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে ২০২১ সালে আনুমানিক ৪, ৭১৪ জন আত্মহত্যায় মারা গেছেন—গড়ে প্রতিদিন প্রায় ১৩ জন। অথচ পুলিশি নথি, সংবাদমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণ, বিভিন্ন গবেষণা এবং অন্যান্য জাতীয় উৎসে বিভিন্ন সময়ে এমন সংখ্যা পাওয়া যায়, যা WHO-এর estimate-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে প্রথমেই প্রশ্ন জাগে—তাহলে কোন সংখ্যাটি সত্য?
গবেষণার ভাষায় দায়িত্বশীল উত্তর হলো—সব সংখ্যা একই জিনিস মাপে না। WHO-এর হিসাব একটি internationally comparable estimate; police record প্রশাসনিক নথি; media monitoring সংবাদে প্রকাশিত ঘটনার পর্যবেক্ষণ; আবার গবেষণার sample ও methodology আলাদা হতে পারে। ফলে একটির সঙ্গে আরেকটি সরাসরি দাঁড় করিয়ে “কে ঠিক, কে ভুল”—এমন সিদ্ধান্তে যাওয়া বৈজ্ঞানিকভাবে দুর্বল। বরং সংখ্যাগুলোর এই অমিলই আমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ একটি সত্য তুলে ধরে—বাংলাদেশে আত্মহত্যা সম্পর্কিত data collection, classification, registration এবং surveillance ব্যবস্থা এখনো যথেষ্ট সমন্বিত নয়। অর্থাৎ প্রশ্নটি শুধু “সংখ্যা কত?” নয়। প্রশ্ন হলো—
মৃত্যুটি কে নথিভুক্ত করলেন—পুলিশ, হাসপাতাল, স্থানীয় প্রশাসন, নাকি পরিবার? মৃত্যুসনদে কারণ কী লেখা হলো? একই ঘটনাকে স্বাস্থ্যব্যবস্থা এবং পুলিশের database কি একইভাবে classify করল? পরিবার কি সামাজিক stigma, ভয় বা সম্মানের প্রশ্নে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করতে অনিচ্ছুক হলো? কোনো ঘটনা সংবাদমাধ্যমে না এলে media-monitoring database-এ সেটি আদৌ পৌঁছাল কি?
এই প্রশ্নগুলোর প্রতিটিই গুরুত্বপূর্ণ। কারণ suicide surveillance কেবল সংখ্যা গোনার কাজ নয়। এটি একটি দীর্ঘ data chain—
case identification → classification → registration → verification → integration → analysis।
এই শৃঙ্খলের একটি জায়গা দুর্বল হলেই পুরো জাতীয় ছবিটি ঝাপসা হয়ে যায়। কোনো ঘটনা সঠিকভাবে চিহ্নিত না হলে registration-এ আসে না; registration অসম্পূর্ণ হলে analysis দুর্বল হয়; analysis দুর্বল হলে policy-ও অন্ধকারে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ একটি মৃত্যুর তথ্য হারানো মানে শুধু একটি statistical unit হারানো নয়; prevention system-এর জন্য একটি শিক্ষা হারানো।
আত্মহত্যার তথ্য সংগ্রহ অন্যান্য mortality indicator-এর তুলনায় অনেক বেশি সংবেদনশীল। কারণ এখানে শুধু চিকিৎসা বা পরিসংখ্যান নেই; সঙ্গে আছে সামাজিক stigma, পারিবারিক সম্মান, ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, পুলিশি প্রক্রিয়া, আইনি জটিলতা এবং মৃত্যুর কারণ নির্ধারণের অনিশ্চয়তা।
একটি পরিবার প্রিয়জনকে হারিয়েছে। তারা তখন শোকাহত। কিন্তু সেই শোকের মধ্যেই যদি চারপাশ থেকে প্রশ্ন আসে—“কেন এমন করল?”, “পরিবারে কী সমস্যা ছিল?”, “মানুষ কী বলবে?”—তাহলে মৃত্যুর কারণ প্রকাশ করাও অনেক পরিবারের কাছে দ্বিতীয় এক সামাজিক বিচারের মতো মনে হতে পারে।
এই বাস্তবতা under-reporting বাড়াতে পারে। ফলে সরকারি বা প্রশাসনিক নথিতে যা দেখা যায়, তা সবসময় সম্পূর্ণ বাস্তবতার সমান নাও হতে পারে।
WHO-ও দীর্ঘদিন ধরে স্বীকার করে আসছে যে suicide mortality data-এর quality দেশভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। তাই আমাদের methodological humility থাকা দরকার। অর্থাৎ যে সংখ্যাটি সামনে আছে, সেটিকেই পুরো সত্য ধরে নেওয়া চলবে না।
সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সংখ্যার উৎস, সীমা এবং নীরবতাও সমান গুরুত্বপূর্ণ।
একই সতর্কতা শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য বিশ্লেষণের ক্ষেত্রেও প্রয়োজন। একটি সংস্থা সংবাদমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণে ২০২৫ সালে অন্তত ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শনাক্ত হয়েছে। সংখ্যাটি নিঃসন্দেহে উদ্বেগজনক। কিন্তু এখানে দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ—“সংবাদমাধ্যমভিত্তিক” এবং “অন্তত”।
এর অর্থ, এটি বাংলাদেশের সব শিক্ষার্থীর আত্মহত্যার পূর্ণাঙ্গ national surveillance count নয়। এটি সেইসব ঘটনার সমষ্টি, যেগুলো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং নির্দিষ্ট monitoring-এর আওতায় এসেছে। তাই “২০২৫ সালে ঠিক ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যায় মারা গেছে”—এভাবে লেখা গবেষণাগতভাবে যথার্থ নয়। বরং অধিক সতর্ক ও নির্ভুল ভাষা হবে—“২০২৫ সালে সংবাদমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণে অন্তত ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শনাক্ত হয়েছে।” এই ছোট ভাষাগত পার্থক্যটি journalism-এর credibility বহুগুণ বাড়ায়। কারণ দায়িত্বশীল সাংবাদিকতার কাজ শুধু বড় সংখ্যা headline-এ তোলা নয়; সংখ্যাটি কীভাবে তৈরি হয়েছে, সেটিও পাঠককে জানানো।
Data interpretation-এর আরেকটি সাধারণ ফাঁদ হলো বছরভিত্তিক সংখ্যা দেখে খুব দ্রুত trend ঘোষণা করা। ধরা যাক, এক বছরে সংবাদমাধ্যমে ৫০০ ঘটনা পাওয়া গেল, পরের বছর ৩০০। আমরা হয়তো দ্রুত বলব—“আত্মহত্যা কমেছে।” কিন্তু media-monitoring data দিয়ে এমন সিদ্ধান্ত সবসময় নিরাপদ নয়।
সংখ্যা কমার অন্তত তিনটি ব্যাখ্যা থাকতে পারে। প্রথমত, প্রকৃত ঘটনা সত্যিই কমেছে। দ্বিতীয়ত, ঘটনা প্রায় একই থেকেছে কিন্তু সংবাদে reporting কমেছে। তৃতীয়ত, monitoring coverage, news priority বা reporting practice বদলেছে।
২০২৪ সালের শিক্ষার্থী আত্মহত্যা নিয়ে আঁচল ফাউন্ডেশনের সংবাদমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণে ৩১০টি ঘটনা পাওয়া গিয়েছিল। ২০২৩ সালে ছিল ৫১৩, আর ২০২২ সালে ৫৩২। কিন্তু সংশ্লিষ্ট গবেষকেরাই ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় suicide-related news coverage কমে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। অতএব graph-এর রেখা নিচে নামলেই হাততালি দেওয়ার আগে জানতে হবে—
ঘটনা কমেছে, নাকি খবর কমেছে?
Public-health surveillance-এর জন্য এই পার্থক্য মৌলিক। ডেটাবেস মানুষকে সংখ্যা বানায়—কিন্তু দুর্বল ডেটাবেস মানুষকেও হারিয়ে ফেলে-পরিসংখ্যানের একটি নির্মম প্রয়োজন আছে—মানুষকে case বানাতে হয়। যেমন Case number 001. একটি মেয়ে। বয়স ১৭। শিক্ষার্থী। জেলা—অমুক।
তারপর statistical software তাকে আরও শত শত মানুষের সঙ্গে যোগ করে একটি percentage-এ রূপ দেয়। কিন্তু পরিবারটির কাছে সে কোনো percentage নয়। সে একজন সন্তান। কারও ভাই। কারও বোন। কারও সবচেয়ে কাছের বন্ধু। শ্রেণিকক্ষের একটি পরিচিত চেয়ার। একটি অসমাপ্ত degree।
একটি অসমাপ্ত ভবিষ্যৎ। এই কারণেই আত্মহত্যার data নিয়ে কথা বলার সময় humanisation অপরিহার্য। ডেটাবেসের প্রয়োজন আছে; কিন্তু ডেটাবেস যেন মানুষকে অদৃশ্য না করে। বরং আমাদের আরও একটি কঠিন সত্য মেনে নিতে হবে—দুর্বল ডেটাবেসে কিছু মানুষ সংখ্যাতেও পৌঁছাতে পারেন না। তাদের মৃত্যু ঘটে। পরিবার শোক করে। বন্ধুরা স্মৃতি বহন করে। কিন্তু national prevention architecture হয়তো সেই মৃত্যু থেকে কিছুই শেখে না। এটাই surveillance failure-এর সবচেয়ে মানবিক মূল্য।
ধরা যাক, সরকার আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচির জন্য সীমিত অর্থ বরাদ্দ করবে। প্রশ্ন হলো—
এসব প্রশ্ন intuition দিয়ে উত্তর দেওয়া যায় না। প্রয়োজন নির্ভরযোগ্য data।
শুধু mortality data-ও যথেষ্ট নয়। প্রয়োজন self-harm, suicide attempt, emergency presentation, referral, treatment, follow-up এবং service utilisation-এর তথ্য। কারণ suicide prevention শুধু কতজন মারা গেলেন তা জানার বিজ্ঞান নয়; কতজন সংকটে পড়লেন, কতজন সাহায্য পেলেন, কারা মাঝপথে হারিয়ে গেলেন এবং intervention-এর পরে কী ঘটল—সেটিও জানার বিজ্ঞান।
এই জায়গায় surveillance শক্তিশালী করা কোনো technical side project নয়। এটি prevention architecture-এর কেন্দ্রীয় অবকাঠামো।
বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ব্যবস্থাটি ideally এমন হওয়া প্রয়োজন, যেখানে police, hospital, emergency department, primary healthcare, mental-health service এবং vital-registration system আলাদা আলাদা data island হয়ে থাকবে না।
একটি minimum national dataset তৈরি হতে পারে, যেখানে ব্যক্তির পরিচয় সুরক্ষিত রেখে epidemiologically প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে—বয়স, লিঙ্গ, শিক্ষার্থী-অবস্থা, ভৌগোলিক এলাকা, প্রাসঙ্গিক ঝুঁকি, previous self-harm, service contact, referral এবং outcome।
বিশেষত শিক্ষার্থীদের জন্য education sector-এ একটি নির্দিষ্ট surveillance layer থাকা প্রয়োজন।
এর উদ্দেশ্য কোনো ব্যক্তিগত tragedy public database-এ প্রকাশ করা নয়। বরং anonymised ও aggregate data-এর মাধ্যমে বোঝা—
এই evidence ছাড়া policy অনেকটা কুয়াশার মধ্যে গাড়ি চালানোর মতো। এখানে গাড়ি আছে। চালকও আছেন। ইঞ্জিন চলছে। কিন্তু সামনে রাস্তা কতটা দেখা যাচ্ছে?
Surveillance শক্তিশালী করতে গিয়ে আরেকটি ভুল করা যাবে না—privacy violation।
একজন শিক্ষার্থী বা নাগরিকের mental-health history অত্যন্ত sensitive information। তাই suicide and self-harm surveillance system গড়ে তুলতে হলে confidentiality, anonymisation, data minimisation, access control এবং ethical governance শুরু থেকেই নিশ্চিত করতে হবে।
কোন শিক্ষক কোন তথ্য দেখতে পারবেন?
প্রতিষ্ঠান কতটুকু জানবে?
Researcher কোন level-এর data পাবেন?
পরিবারের তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে?
Media কি identifiable information পাবে?
এসব প্রশ্ন system তৈরি হওয়ার পরে নয়—আগেই নির্ধারণ করতে হবে।
কারণ suicide prevention-এর নামে এমন কোনো database তৈরি করা উচিত নয়, যার ভয়েই একজন মানুষ সাহায্য চাইতে পিছিয়ে যান। যে surveillance সাহায্য চাইতে ভয় বাড়ায়, সেটি prevention system নয়; সেটিই নতুন barrier।
WHO estimate, police record, research finding এবং media-monitoring data-এর পার্থক্যকে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বিতর্কে পরিণত করা খুব সহজ।
এক পক্ষ বলবে—“সংখ্যা অনেক বেশি।”
আরেক পক্ষ বলবে—“না, এত নয়।”
কিন্তু জনস্বাস্থ্যের জন্য আসল প্রশ্ন হওয়া উচিত—
এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণে national technical protocol প্রয়োজন। WHO estimate থাকতে পারে international comparability-এর জন্য। National surveillance দরকার real-time policy response-এর জন্য। Research প্রয়োজন deeper causal understanding-এর জন্য। Media monitoring emerging pattern শনাক্ত করার complementary source হতে পারে। এগুলো একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়।
বরং প্রয়োজন triangulation—একাধিক উৎসকে পাশাপাশি রেখে একটি আরও নির্ভরযোগ্য জাতীয় ছবি তৈরি করা।
বাংলাদেশে বহুখাতভিত্তিক National Suicide Prevention Plan 2026–2030 তৈরির প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এখন প্রয়োজন surveillance-কে পরিকল্পনার peripheral appendix না রেখে core pillar হিসেবে দেখা। এখানে measurable KPI থাকতে পারে—national reporting completeness কত, reporting delay কতদিন, কত health facility standardised data দিচ্ছে, self-harm cases-এর কত শতাংশ follow-up পাচ্ছে, education-sector referral-এর completion rate কত এবং annual national analytical report নিয়মিত প্রকাশিত হচ্ছে কি না। কারণ কোনো policy document অনুমোদিত হওয়াই outcome নয়। ঠিক যেমন—ব্যানার output; জীবন বাঁচা outcome।; তেমনি—database তৈরি output; সেই data দিয়ে ঝুঁকি শনাক্ত করে intervention বদলানো outcome।
নীতি ও বাস্তবতার মাঝখানে এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এতক্ষণে পাঠক হয়তো ক্লান্ত হয়ে বলতেই পারেন—WHO এক সংখ্যা বলছে। পুলিশের তথ্য আরেক রকম। গবেষণায় আরেক সংখ্যা। Media monitoring-এ শিক্ষার্থীদের জন্য আবার আলাদা হিসাব। তাহলে বিশ্বাস করব কোনটি?
উত্তরটি আপাতদৃষ্টিতে জটিল হলেও আসলে খুব পরিষ্কার।
প্রতিটি সংখ্যাকে তার source, definition, period এবং methodology-এর সীমার মধ্যে পড়তে হবে। WHO estimate-কে WHO estimate হিসেবেই বলতে হবে। Police record-কে police record।, Media monitoring-কে media monitoring। Research sample-কে national prevalence বানানো যাবে না। Incomplete data-কে complete truth হিসেবেও উপস্থাপন করা যাবে না। এই সততাই evidence-based journalism এবং responsible research-এর ভিত্তি। কিন্তু সব সংখ্যার পার্থক্যের মধ্যেও একটি জায়গায় কোনো বিরোধ নেই।
মানুষ মারা যাচ্ছে। শিক্ষার্থী মারা যাচ্ছে। পরিবার ভেঙে যাচ্ছে। বন্ধুরা শোক বহন করছে। আর অসংখ্য মানুষ মৃত্যুর অনেক আগেই এমন psychological distress-এর মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সময়মতো সহায়তা একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। তাই সংখ্যার অমিলকে অজুহাত বানিয়ে অপেক্ষা করা চলবে না। বরং সংখ্যার এই অমিলই আমাদের সতর্ক করছে—prevention-এর পাশাপাশি আমাদের দেখার ব্যবস্থাটিও মেরামত করতে হবে।
শেষ পর্যন্ত আত্মহত্যা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজকে দুটি কাজ একই সঙ্গে করতে হবে—মানুষকে দেখতে হবে, এবং মানুষ হারিয়ে যাওয়ার আগেই তাকে দেখতে হবে। কারণ ডেটাবেস মানুষকে সংখ্যা বানায়; শোক সেই সংখ্যাকে আবার নাম, মুখ, সম্পর্ক ও অসমাপ্ত ভবিষ্যতে ফিরিয়ে আনে। আর দুর্বল ডেটাবেসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—কিছু মানুষ মৃত্যুর পরও আমাদের জাতীয় শিক্ষার অংশ হয়ে উঠতে পারেন না।
আত্মহত্যা সম্পর্কে বাংলাদেশে আপামর জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত জনপ্রিয় ধারণাসমূহ খুবই অদ্ভূত, যেমন:
দোষটা ‘দুর্বল মন’-এর। কিন্তু সমাজ নির্দোষ! —কী চমৎকার প্রশাসনিক ব্যবস্থা—সমস্যাটিকেই অভিযুক্ত বানিয়ে দিলেই ব্যবস্থার আর আয়নায় তাকাতে হয় না।
আত্মহত্যা সাধারণত single-cause event নয়। কোনো নির্দিষ্ট ব্যক্তির মৃত্যুর কারণ নির্ভরযোগ্য তদন্ত ছাড়া একটি প্রেমের সম্পর্ক, একটি পরীক্ষার ফল, একটি পারিবারিক ঘটনা বা একটি Facebook পোস্টে নামিয়ে আনা দায়িত্বশীল নয়। বরং বিষয়টিকে পাঁচটি বৃত্তে দেখা যেতে পারে।
আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর wellbeing নিয়ে আলোচনা অনেকটা fire extinguisher-এর মতো। দেয়ালে থাকলে প্রতিষ্ঠান নিরাপদ দেখায়। কাজ করে কি না—আগুন লাগার আগে কেউ দেখে না। অনেক প্রতিষ্ঠানে counselling-এর অবস্থাও কখনো তেমন। Website-এ আছে, brochure-এ আছে, orientation slide-এ আছে—শিক্ষার্থীর জীবনে আছে কি না, সেটিই বড় প্রশ্ন। সেমিনার হলো, ছবি উঠল—কিন্তু শিক্ষার্থী সাহায্য পেল তো?
আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির একটি বিশেষ দক্ষতা আছে—সমস্যাকে অনুষ্ঠানে রূপান্তর করা। কোনো সমস্যা দেখা দিয়েছে? একটি সেমিনার করুন। সমস্যা একটু বড়? সেমিনারটাও বড় করুন। ব্যানারের মাপ বাড়ান, অতিথির তালিকা দীর্ঘ করুন, সামনে ফুলের তোড়া রাখুন, কয়েকটি পাওয়ারপয়েন্ট স্লাইড দেখান। শেষে সবাই মিলে ছবি তুলুন। পরদিন প্রতিষ্ঠানের ফেসবুক পেজে ছবি উঠবে—“সফলভাবে অনুষ্ঠিত হয়েছে...”। রিপোর্টেও লেখা যাবে—কর্মসূচি সফলভাবে সম্পন্ন।
কাগজের হিসাবে সত্যিই সফল। হলরুম ভর্তি হয়েছিল, বক্তা এসেছিলেন, বক্তব্য হয়েছে, চা-নাশতাও হয়তো যথাসময়ে পৌঁছেছে। কিন্তু আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়ে একটি ছোট্ট সমস্যা আছে—সেমিনার সফল হওয়া আর প্রতিরোধব্যবস্থা সফল হওয়া এক জিনিস নয়।
কারণ suicide prevention-এর outcome indicator হতে পারে না—কতজন বক্তৃতা শুনলেন, কতটি ব্যানার টাঙানো হলো, কতজন অতিথি মঞ্চে বসলেন কিংবা অনুষ্ঠানের ছবি কতটি Facebook page-এ গেল। আসল প্রশ্ন অন্য জায়গায়। মানসিক সংকটে থাকা শিক্ষার্থী সাহায্য চাইলে কত দ্রুত একজন প্রশিক্ষিত মানুষের কাছে পৌঁছাতে পারল? তার distress বা warning signs শিক্ষক কিংবা সহপাঠী চিনতে পারলেন কি? প্রয়োজন হলে referral হলো কি? Referral-এর পরে সে সত্যিই সেবা পেল কি? কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর কেউ follow-up করল কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ—“আমি ভালো নেই” বলার সামাজিক ভয় ও stigma কি একটুও কমল?
ধরা যাক, একটি প্রতিষ্ঠানে এক বছরে মানসিক স্বাস্থ্য বিষয়ে দশটি seminar হলো এবং এক হাজার শিক্ষার্থী অংশ নিল। সংখ্যাটি annual report-এ বেশ চমৎকার দেখাবে। কিন্তু একই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গভীর সংকটে পড়ে যদি না জানে কার কাছে যাবে, counsellor-এর appointment না পায়, confidentiality নিয়ে ভয় পায় কিংবা referral-এর পর আর কেউ তার খোঁজ না নেয়—তাহলে এক হাজার অংশগ্রহণকারীর সংখ্যাটি আমাদের activity দেখায়, effectiveness নয়।
এখানেই output আর outcome-এর পার্থক্য। প্রশিক্ষণ আয়োজন করা output; প্রশিক্ষণের ফলে শিক্ষক distress শনাক্ত করতে পারছেন—এটি outcome। counselling centre খোলা output; সংকটে থাকা শিক্ষার্থী সময়মতো সেবা পাচ্ছে—এটি outcome। hotline number ছাপানো output; বিপদের মুহূর্তে ফোন করলে কার্যকর সহায়তা পাওয়া—এটি outcome। policy লেখা output; সেই policy একজন বিপন্ন শিক্ষার্থীর জীবনে নিরাপত্তার দরজা খুলছে—এটি outcome।
অতএব সেমিনার বন্ধ করার কথা নয়; বরং সেমিনারকে সিস্টেমের দরজা বানানোর কথা। প্রতিটি awareness programme-এর সঙ্গে থাকতে হবে স্পষ্ট referral pathway, trained focal person, confidentiality protocol, জরুরি response ব্যবস্থা এবং follow-up mechanism। অনুষ্ঠান শেষে চেয়ার গুটিয়ে নেওয়ার সঙ্গে যেন উদ্যোগটিও গুটিয়ে না যায়। কারণ আত্মহত্যা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন “কর্মসূচি হয়েছে কি?” নয়; প্রশ্নটি হলো—“কর্মসূচির কারণে বিপন্ন একজন মানুষের জীবনে কী বদলেছে?” —ব্যানার output, জীবন বাঁচানোর কার্যকর ব্যবস্থা outcome। প্রথমটি দিয়ে PowerPoint সুন্দর হয়; দ্বিতীয়টি দিয়ে মানুষ হয়তো আগামী সকালটি দেখতে পায়।
একজন শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদ সামনে এলে আমাদের স্বাভাবিক প্রবণতা হলো একটি কারণ খুঁজে বের করা। পরীক্ষায় ফল খারাপ হয়েছিল? প্রেমের সম্পর্ক ভেঙেছিল? পরিবারে সমস্যা ছিল? বিষণ্নতায় ভুগছিল? প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়, কিন্তু একটি জটিল মানবিক ঘটনাকে একটি মাত্র কারণের মধ্যে আটকে ফেললে আমরা হয়তো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিই দেখতে পাই না। কারণ একজন শিক্ষার্থী শুধু একটি মন বা একটি পরীক্ষার রোল নম্বর নয়; সে একই সঙ্গে একটি পরিবারের সদস্য, বন্ধুদের একজন, একটি শ্রেণিকক্ষের অংশ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, একটি সামাজিক শ্রেণি ও সংস্কৃতির সদস্য এবং বৃহত্তর অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে বসবাসকারী মানুষ।
তাই আত্মহত্যার মতো বহুমাত্রিক ঘটনাকে বোঝার জন্য তত্ত্ব কোনো academic ornament নয়। তত্ত্ব এখানে অনেকটা বিভিন্ন focal length-এর lens—একটি lens মানুষটিকে কাছে থেকে দেখায়, আরেকটি তার পরিবার ও প্রতিষ্ঠানকে, অন্যটি পুরো সামাজিক landscape-টিকে। কোনো একটি lens পুরো সত্য দেখায় না; কিন্তু কয়েকটি lens পাশাপাশি রাখলে ছবিটি অনেক বেশি স্পষ্ট হয়।
Urie Bronfenbrenner-এর Ecological Systems Theory মূলত মানুষের বিকাশকে তার চারপাশের পরস্পর-সংযুক্ত পরিবেশের মধ্যে বুঝতে শেখায়। একজন তরুণের জীবন শুধু তার ব্যক্তিগত বৈশিষ্ট্য দিয়ে তৈরি হয় না। পরিবার, বন্ধু, সহপাঠী, শিক্ষক ও শ্রেণিকক্ষের মতো নিকটবর্তী সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকের কর্মপরিবেশ, সামাজিক যোগাযোগব্যবস্থা, অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং বৃহত্তর নীতি-কাঠামো—সবকিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার জীবনকে প্রভাবিত করতে পারে। এই lens দিয়ে একজন সংকটে থাকা শিক্ষার্থীকে দেখলে প্রশ্নটিই বদলে যায়। আমরা আর শুধু জিজ্ঞেস করি না—“শিক্ষার্থীটির কী সমস্যা ছিল?” বরং জানতে চাই—“শিক্ষার্থীটির চারপাশের ব্যবস্থাগুলো কীভাবে কাজ করছিল?”
ধরা যাক, একজন শিক্ষার্থী পরীক্ষার ফল নিয়ে তীব্র উদ্বেগে আছে। ব্যক্তিগত স্তরে তার anxiety থাকতে পারে। কিন্তু ecological perspective আমাদের সেখানেই থামতে দেয় না। পরিবারে ফলাফল নিয়ে অতিরিক্ত প্রত্যাশা ছিল কি? সহপাঠীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ছিল? শিক্ষক বা প্রতিষ্ঠানের কাছে ব্যর্থতা নিয়ে কথা বলার নিরাপদ সুযোগ ছিল? সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সাফল্যের সঙ্গে ক্রমাগত তুলনা তাকে আরও বিচ্ছিন্ন করে তুলছিল কি? ভবিষ্যৎ চাকরি ও অর্থনৈতিক অনিশ্চয়তা তার ভয় বাড়াচ্ছিল কি? প্রয়োজনের মুহূর্তে counselling বা mental-health support পাওয়ার বাস্তব পথ ছিল কি?
তখন একটি seemingly individual crisis-এর পেছনে ধীরে ধীরে একটি ecological map দৃশ্যমান হয়। এখানে অবশ্য সতর্কতা জরুরি। Bronfenbrenner-এর theory দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির আত্মহত্যার কারণ নির্ধারণ বা ভবিষ্যৎ আত্মহত্যা predict করা যায় না। Theory-টি causal verdict দেয় না। বরং এটি আমাদের বলে—prevention-এর দরজা একটি নয়, অনেক। পরিবারে একটি দরজা, classroom-এ একটি, peer group-এ একটি, mental-health service-এ আরেকটি, আর policy ও সমাজে আরও কয়েকটি। অর্থাৎ শিক্ষার্থী একা কোনো দ্বীপ নয়। আর দ্বীপে ঝড় উঠলে শুধু একটি গাছ পরীক্ষা করে সমুদ্রের অবস্থা বোঝা যায় না।
Amartya Sen-এর Capability Approach আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে সাহায্য করে—কোনো সুযোগ কাগজে থাকা আর সেই সুযোগ বাস্তবে ব্যবহার করতে সক্ষম হওয়া এক বিষয় নয়। উন্নয়ন বা শিক্ষা তাই শুধু মানুষ কী resource পেয়েছে, সেটি দিয়ে বিচার করা যথেষ্ট নয়; প্রশ্ন হলো, সেই resource ব্যবহার করে মানুষ বাস্তবে কী করতে এবং কী হতে সক্ষম।
এই ধারণাটি শিক্ষার্থীর wellbeing-এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অর্থাৎ তার access আছে। সে classroom-এ বসছে, library ব্যবহার করছে, পরীক্ষা দিচ্ছে, certificate পাওয়ার পথে এগোচ্ছে। প্রশাসনিক হিসাবে সে সফলভাবে higher education-এর ভেতরে আছে। কিন্তু একটু অন্যভাবে প্রশ্ন করা যাক।
তার কি নিরাপদে নিজের কষ্টের কথা বলার সুযোগ আছে? প্রয়োজন হলে মানসম্মত psychological support পাওয়ার বাস্তব সক্ষমতা আছে? একটি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় সুযোগ আছে? কোনো শিক্ষক বা সহপাঠীর কাছে অপমানিত না হয়ে সাহায্য চাইবার স্বাধীনতা আছে? আর্থিক সংকট, disability, gender, পারিবারিক অবস্থা কিংবা সামাজিক পরিচয়ের কারণে তার formal opportunity বাস্তবে সংকুচিত হয়ে যাচ্ছে না তো?
এই প্রশ্নগুলো দেখায়—access এবং wellbeing এক জিনিস নয়। Counselling centre আছে—এটি একটি resource। কিন্তু সেখানে গেলে সবাই তাকে “মানসিক রোগী” ভাববে—এই ভয় যদি থাকে, তাহলে resource আছে, effective capability নেই। শিক্ষক আছেন—কিন্তু তাঁর সঙ্গে কথা বলার নিরাপদ সম্পর্ক নেই। Scholarship আছে—কিন্তু আবেদনপ্রক্রিয়া শিক্ষার্থীর নাগালের বাইরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অধিকার আছে—কিন্তু failure, humiliation বা distress মোকাবিলার supportive environment নেই।
তাহলে institution-এর মূল দরজা খোলা থাকলেও জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ দরজা বন্ধই থেকে যায়। এই জায়গাতেই Capability Approach শিক্ষা সম্পর্কে আমাদের একটি অস্বস্তিকর প্রশ্ন করতে বাধ্য করে—আমরা কি শুধু শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ দিচ্ছি, নাকি মর্যাদা, সম্পর্ক, সহায়তা ও wellbeing-সহ সেখানে টিকে থাকার বাস্তব সক্ষমতাও তৈরি করছি?
কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খোলা মানেই শিক্ষার্থীর জন্য জীবনের সব দরজা খোলা নয়।
এবার সমস্যাটিকে আরেকটু দূর থেকে দেখা যাক। Systems Theory আমাদের শেখায়, কোনো জটিল সমস্যার ফলাফল একটি component-এর ওপর নির্ভর করে না; বরং system-এর বিভিন্ন অংশ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেক প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারি। Mental-health awareness programme করতে পারি। Counsellor নিয়োগ করতে পারি। শিক্ষক প্রশিক্ষণ দিতে পারি। Helpline চালু করতে পারি। সুন্দর policy document-ও তৈরি করতে পারি। প্রতিটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যাটি শুরু হয় যখন এগুলো একে অপরের সঙ্গে যুক্ত নয়।
একজন শিক্ষক distress শনাক্ত করলেন—তারপর?
Referral কোথায়?
Counsellor-এর কাছে পাঠানো হলো—তারপর?
High-risk case হলে specialist service কোথায়?
Specialist-এর কাছে গেল—তারপর?
Follow-up কে করবে?
পরিবারকে কীভাবে যুক্ত করা হবে?
Confidentiality কে রক্ষা করবে?
শিক্ষার্থী service নেওয়া বন্ধ করে দিলে কেউ জানবে?
এই সংযোগগুলো না থাকলে system অনেকটা ফুটো বালতির মতো। ওপর থেকে programme, training, awareness campaign আর budget ঢালা হচ্ছে; নিচের ফুটো দিয়ে continuity of care বেরিয়ে যাচ্ছে।
তখন annual report-এ লেখা যায়—“৫০০ শিক্ষক প্রশিক্ষিত”, “দশটি awareness seminar অনুষ্ঠিত”, “counselling centre স্থাপিত”। এগুলো output। কিন্তু Systems Theory আমাদের পরের প্রশ্নটি করতে শেখায়—এই অংশগুলো একসঙ্গে কাজ করে distress-এ থাকা শিক্ষার্থীকে সময়মতো শনাক্ত, support, referral এবং follow-up করতে পেরেছে কি?
সেটিই outcome।
অতএব suicide prevention একটি isolated event নয়। এটি একটি connected pathway of care। একটি chain-এর মতো—identification → listening → assessment → referral → treatment/support → follow-up। মাঝখানের একটি link ভেঙে গেলে পুরো chain দুর্বল হয়ে যায়। তাই শুধু বালতিতে আরও পানি ঢালার আগে ফুটোগুলো কোথায়, সেটিও দেখা দরকার।
আত্মহত্যাকে সামাজিক বিজ্ঞানের আলোকে বোঝার ইতিহাসে একটি নাম এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব—Émile Durkheim। ১৮৯৭ সালে প্রকাশিত তাঁর Le Suicide সমাজতত্ত্বের ইতিহাসে একটি যুগান্তকারী কাজ। Durkheim-এর মৌলিক অবদান ছিল আত্মহত্যাকে কেবল ব্যক্তিগত মনস্তত্ত্ব বা ব্যক্তিগত ব্যর্থতার ঘটনা হিসেবে না দেখে এর social pattern অনুসন্ধান করা।
তাঁর বিশ্লেষণের দুটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল social integration এবং social regulation—সহজ ভাষায়, মানুষ সমাজের সঙ্গে কতটা অর্থপূর্ণভাবে যুক্ত এবং সামাজিক জীবন তাকে কতটা স্থিতিশীল নিয়ম, প্রত্যাশা ও দিকনির্দেশনা দিচ্ছে। এই perspective আজকের শিক্ষার্থীদের বাস্তবতায় বসালে কয়েকটি অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে।
একজন শিক্ষার্থীর Facebook-এ পাঁচ হাজার friend থাকতে পারে—কিন্তু গভীর রাতে ফোন করার মতো একজন মানুষ আছে কি?
সে প্রতিদিন শত সহপাঠীর মধ্যে class করছে—কিন্তু সেখানে belonging অনুভব করছে কি?
পরিবার তার জন্য সবকিছু করছে—কিন্তু সে কি নিজের ভয়, ব্যর্থতা কিংবা সম্পর্কের সংকট নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারে?
University-তে তার student ID আছে—কিন্তু institution-এর সঙ্গে তার সম্পর্ক কি শুধু registration, attendance, examination এবং result-এর? অর্থাৎ connected থাকা এবং socially integrated থাকা এক বিষয় নয়।
আধুনিক digital society এই paradox-কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাসে সম্ভবত মানুষ কখনো এত মানুষের সঙ্গে simultaneously connected ছিল না; আবার একই সময়ে loneliness ও meaningful belonging নিয়ে এত আলোচনাও হয়নি। Notification-এর অভাব নেই, কিন্তু প্রয়োজনের মুহূর্তে conversation-এর অভাব থাকতে পারে।
Durkheim-এর আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল anomie—এমন সামাজিক অবস্থা, যখন পুরোনো নিয়ম, প্রত্যাশা বা জীবনের পরিচিত কাঠামো দুর্বল হয়ে যায়, অথচ নতুন স্থিতিশীল দিকনির্দেশনা তৈরি হয় না। দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সময়ে এই ধারণাটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
আজকের একজন তরুণকে সমাজ একই সঙ্গে অনেকগুলো বার্তা দেয়—
কিন্তু অর্থনীতি, চাকরির বাজার ও সামাজিক বাস্তবতা সব সময় সেই প্রত্যাশা পূরণের পথ দেয় না। তখন aspiration এবং attainable opportunity-এর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। একজন তরুণকে বলা হচ্ছে দ্রুত এগিয়ে যেতে; কিন্তু কোথায় পৌঁছালে তাকে “সফল” বলা হবে, সেই finish line-টিও ক্রমাগত সরে যাচ্ছে।
Durkheim-এর শতবর্ষেরও বেশি পুরোনো theory আধুনিক বাংলাদেশের কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর আত্মহত্যার causal explanation নয়—এ কথা খুব স্পষ্টভাবে বলা দরকার। ব্যক্তিগত আত্মহত্যা ব্যাখ্যার জন্য clinical, psychological, relational ও contextual assessment প্রয়োজন। কিন্তু Durkheim আমাদের একটি গুরুত্বপূর্ণ sociological question করতে শেখান—মানুষটির ভেতরে কী ঘটছিল—এই প্রশ্নের পাশাপাশি, মানুষটির সঙ্গে সমাজের সম্পর্কটিতে কী ঘটছিল?
এই একটি প্রশ্নই individual blame থেকে social responsibility-এর দিকে আলো ঘুরিয়ে দেয়।
এই চারটি theoretical lens পাশাপাশি রাখলে একটি আকর্ষণীয় ছবি পাওয়া যায়।
তাহলে শিক্ষার্থী আত্মহত্যার প্রশ্নটি আর শুধু একজন শিক্ষার্থীর “মানসিক সমস্যা” হিসেবে থাকে না। আবার এর অর্থ এই নয় যে ব্যক্তিগত mental-health condition-এর গুরুত্ব কমে গেল। বরং আমরা individual psychology-কে একটি বৃহত্তর ecological, institutional ও social context-এর মধ্যে স্থাপন করি।
এখান থেকেই prevention-এর ভাষাটিও বদলে যায়।
সবশেষে তত্ত্বগুলো যেন আমাদের মানুষ থেকে দূরে না নিয়ে যায়। কারণ theory-এর কাজ একটি tragedy-কে কঠিন academic terminology-তে ঢেকে দেওয়া নয়; বরং যে জায়গাগুলো সাধারণ চোখে দেখা যাচ্ছিল না, সেখানে আলো ফেলা।
আর সেই আলোয় প্রশ্নটি সম্ভবত আর থাকে না—“শিক্ষার্থীটির কী সমস্যা ছিল?”
প্রশ্নটি হয়ে ওঠে—“শিক্ষার্থীটি যখন ভেঙে পড়ছিল, তখন তার চারপাশের পরিবার, সম্পর্ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সহায়তা-ব্যবস্থা এবং সমাজ—কোনটি তাকে ধরে রেখেছিল, আর কোন জায়গায় হাতটি ফসকে গিয়েছিল?”
এখানে বাংলাদেশের গল্পে নতুন অধ্যায়ও আছে। Mental Health Act 2018, National Mental Health Policy 2022 এবং National Mental Health Strategic Plan 2020–2030-এর ওপর ভিত্তি করে বাংলাদেশ এখন National Suicide Prevention Plan 2026–2030 তৈরির দিকে এগোচ্ছে। WHO জানিয়েছে, ২০২৬ সালের আগস্টে সংশ্লিষ্ট অংশীজনেরা draft plan পর্যালোচনা করেছেন।
আরও গুরুত্বপূর্ণ—কিছু কাজ মাঠেও শুরু হয়েছে। WHO-এর LIVE LIFE framework অনুসারে বাংলাদেশের নির্বাচিত জেলায় socio-emotional life skills নিয়ে কাজ হচ্ছে। WHO-এর ১০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী pilot districts-এ ৪০ master trainer-সহ ৪৮৮ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা কিশোর-কিশোরীদের stress মোকাবিলা, distress শনাক্ত এবং সাহায্য চাইতে সহায়তা করতে পারেন।
আগস্ট ২০২৬-এর WHO feature-এ Chapainawabganj, Jashore, Jhenaidah ও Sylhet-এ school-based উদ্যোগের কথাও এসেছে। সেখানে শিক্ষার্থীদের stress, emotional distress ও suicidal thoughts চিনতে এবং প্রয়োজন হলে সাহায্য চাইতে শেখানো হচ্ছে। এটি আশাব্যঞ্জক। কিন্তু pilot আর system এক নয়। প্রশ্ন হলো—
এখানেই policy-এর আসল পরীক্ষা। আসলে নীতি লেখা শেষ হওয়া implementation-এর শেষ নয়; আসলে শুরু।
WHO suicide prevention-এর জন্য চারটি evidence-based intervention বিশেষভাবে সুপারিশ করে।
এখানে শিক্ষা খাতের জন্য বার্তাটি খুব স্পষ্ট। Suicide prevention মানে শুধু psychiatrist-এর chamber নয়। প্রকৃতপক্ষে:
আর একই সঙ্গে public health-এর বিষয়।
Suicide prevention-এর political economy নিয়ে খুব কম কথা হয়। কারণ distress সমানভাবে তৈরি হয় না, আর support-ও সমানভাবে পাওয়া যায় না। শহরের একটি সচ্ছল পরিবার হয়তো দ্রুত psychologist বা psychiatrist-এর কাছে যেতে পারে। অন্যদিকে গ্রামের দরিদ্র পরিবারের শিক্ষার্থী? —তার সামনে রয়েছে বহুমাত্রিক স্তরের বাধা:
WHO-এর ২০২৬ Bangladesh school feature বলছে, দেশে প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এবং প্রতি দশজন শিশুর এক বা একাধিক মানসিক স্বাস্থ্যসমস্যা রয়েছে বলে estimates নির্দেশ করে; প্রয়োজন থাকা সত্ত্বেও ৯০ শতাংশের বেশি মানুষ treatment পান না। এখানে inequality শুধু income inequality নয়। এটি help inequality। কারও distress-এর পাশে specialist আছে। কারও পাশে শুধু বাক্য—“এসব মাথা থেকে ঝেড়ে ফেলো।”
ডিজিটাল পৃথিবীকে villain বানানো সহজ। মোবাইল কেড়ে নিলেই যদি সব মানসিক স্বাস্থ্যসমস্যা চলে যেত, তবে parental control-ই হতো পৃথিবীর সবচেয়ে সফল psychiatric intervention। আসল বাস্তবতা জটিল।
Digital media support, information ও connection দিতে পারে; আবার cyberbullying, humiliation, harmful content বা relentless social comparison distress বাড়াতেও পারে। WHO adolescent mental health guidance-ও digital media-এর সম্ভাব্য ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা স্বীকার করে।
সমস্যাটি তাই screen time দিয়ে শেষ হয় না। প্রশ্ন হলো—screen-এর ওপারে শিক্ষার্থী কী দেখছে, কার সঙ্গে যুক্ত হচ্ছে, কী ধরনের social comparison-এর মধ্যে পড়ছে এবং distress হলে সাহায্যের পথ পাচ্ছে কি না।
আত্মহত্যাকে আমরা সাধারণ কথোপকথনে প্রায়ই একটি ব্যক্তিগত ট্র্যাজেডি, মানসিক সংকট কিংবা কোনো একটি ঘটনার পরিণতি হিসেবে দেখি। কিন্তু আধুনিক গবেষণায় আত্মহত্যা নিয়ে একটি স্বতন্ত্র আন্তঃবিষয়ক জ্ঞানক্ষেত্র গড়ে উঠেছে—Suicidology বা আত্মহত্যা-আচরণ ও আত্মহত্যা প্রতিরোধের বৈজ্ঞানিক অধ্যয়ন। মনোবিজ্ঞান, মনোরোগবিদ্যা, সমাজবিজ্ঞান, জনস্বাস্থ্যসহ বিভিন্ন শাস্ত্রের জ্ঞান এখানে মিলিত হয় suicidal thoughts ও behaviour, সংশ্লিষ্ট risk ও protective factors এবং কার্যকর prevention বোঝার জন্য। এর ঐতিহাসিক শিকড় খুঁজতে গেলে Émile Durkheim-এর ১৮৯৭ সালের Le Suicide গুরুত্বপূর্ণ মাইলফলক; আর বিংশ শতাব্দীতে Edwin Shneidman আধুনিক suicidology-কে একটি স্বতন্ত্র গবেষণা ও prevention field হিসেবে প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন এবং ১৯৬৮ সালে American Association of Suicidology প্রতিষ্ঠা করেন। Suicidology-র বড় শিক্ষা হলো—“কেন করল?” প্রশ্নটি প্রয়োজনীয়, কিন্তু একা যথেষ্ট নয়। আধুনিক তত্ত্বগুলো বরং suicidal pathway-এর বিভিন্ন ধাপ বোঝার চেষ্টা করে। Interpersonal Theory, উদাহরণস্বরূপ, thwarted belongingness—অর্থাৎ অর্থপূর্ণভাবে কারও সঙ্গে যুক্ত না থাকার অনুভূতি—এবং perceived burdensomeness—নিজেকে অন্যের জন্য বোঝা মনে করার মতো অভিজ্ঞতার দিকে দৃষ্টি দেয়; অন্যদিকে Integrated Motivational–Volitional (IMV) Model অনুসন্ধান করে কীভাবে defeat বা পরাজিত হওয়ার অনুভূতি ও entrapment বা আটকে পড়ার বোধ suicidal ideation-এর দিকে যেতে পারে এবং কেন চিন্তা থাকা সত্ত্বেও সবাই suicidal behaviour-এর দিকে অগ্রসর হন না। এসব theory কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর আত্মহত্যার কারণ ঘোষণা করার formula নয়; বরং ঝুঁকির পথ ও intervention-এর সম্ভাব্য জায়গাগুলো বোঝার conceptual map। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রসঙ্গে তাই Suicidology আমাদের প্রশ্নটিকে আরও পরিণত করে: “শিক্ষার্থীটির কী হয়েছিল?”—এর পাশাপাশি জানতে শেখায়—কোন পর্যায়ে পরিবার, বন্ধু, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্যব্যবস্থা distress শনাক্ত করে এমন একটি বিকল্প পথ খুলে দিতে পারত, যাতে সংকটটি মৃত্যু পর্যন্ত না পৌঁছায়? এখানেই Suicidology-র সবচেয়ে মানবিক তাৎপর্য—এটি মৃত্যুকে শুধু ব্যাখ্যা করতে চায় না; মৃত্যুর আগের প্রতিরোধযোগ্য মুহূর্তগুলোও খুঁজে পেতে চায়।
আত্মহত্যার সংবাদ আমরা সাধারণত শেষ দৃশ্যটি দিয়ে পড়ি। একজন শিক্ষার্থী মারা গেছে। তারপর শুরু হয় কারণ অনুসন্ধান—পরীক্ষায় খারাপ ফল, সম্পর্কের টানাপোড়েন, পরিবারের সঙ্গে ঝগড়া, অর্থনৈতিক সংকট, হতাশা কিংবা অন্য কোনো তাৎক্ষণিক ঘটনা। কিন্তু গবেষণার দৃষ্টিতে এই পদ্ধতির একটি বড় দুর্বলতা আছে: শেষ ঘটনাটিকে পুরো গল্পের কারণ ধরে নেওয়ার ঝুঁকি।
একটি গাছ ঝড়ে পড়ে গেলে আমরা যদি শুধু শেষ দমকা বাতাসটিকেই দায়ী করি, তাহলে হয়তো চোখ এড়িয়ে যাবে—গাছটির শিকড় অনেক আগেই দুর্বল হয়েছিল কি না, মাটি সরে গিয়েছিল কি না, কাণ্ডে রোগ ছিল কি না। আত্মহত্যার ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। WHO আত্মহত্যাকে বহুমাত্রিক ঘটনা হিসেবে দেখে; সামাজিক, সাংস্কৃতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত নানা উপাদান জীবনজুড়ে পরস্পরের সঙ্গে ক্রিয়া করতে পারে।
একজন শিক্ষার্থীর ক্ষেত্রে তাই “পরীক্ষায় ফেল করেছিল” তথ্যটি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটিই সম্পূর্ণ causal explanation নয়। প্রশ্ন করতে হবে—এর আগে দীর্ঘদিন anxiety ছিল কি? ঘুমের সমস্যা? Bullying? পারিবারিক conflict? সামাজিক অপমান? একাকিত্ব? আর্থিক অনিশ্চয়তা? আগে self-harm বা suicide attempt-এর ইতিহাস? সাহায্য চাইতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা?
এই distinction অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ diagnosis ভুল হলে treatment-ও ভুল হয়। আমরা যদি মনে করি পরীক্ষার ফলই সমস্যা, তাহলে বলব—“পরীক্ষার চাপ কমাও।” যদি মনে করি মোবাইল সমস্যা, বলব—“মোবাইল কেড়ে নাও।” যদি প্রেম সমস্যা, বলব—“এসব সম্পর্ক বন্ধ করো।” কিন্তু সমস্যাটি যদি বহুস্তরীয় হয়, তাহলে এক বাক্যের সমাধান দিয়ে বহুস্তরীয় সংকট ঠেকানো যাবে না। আত্মহত্যার শেষ মুহূর্তটি দৃশ্যমান; কিন্তু তার দিকে নিয়ে যাওয়া পথটি প্রায়ই দীর্ঘ, জটিল এবং অনেকটাই অদৃশ্য।
আমাদের দৈনন্দিন ভাষায় একটি নিষ্ঠুর শব্দবন্ধ খুব সহজে ব্যবহৃত হয়—“attention seeker”। যেমন:
গবেষণায় উঠে এসেছে, বিশেষভাবে সতর্ক করেছে যে self-harm বা আগের suicide attempt-কে নিছক “মনোযোগ আকর্ষণের চেষ্টা” ধরে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। WHO-ও বলছে, আগের suicide attempt ভবিষ্যৎ suicide-এর একটি গুরুত্বপূর্ণ risk factor। অর্থাৎ যেটিকে আমরা “নাটক” বলে dismiss করছি, সেটিই হয়তো distress communication।
এখানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভাষা বদলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক psychiatrist নন, বাবা-মাও clinical psychologist নন। তাঁদের diagnosis দিতে হবে না। কিন্তু একটি কাজ তাঁরা করতে পারেন—সংকেতকে গুরুত্ব দেওয়া।
“তুমি এসব কেন বলছ?”—এই অভিযুক্ত প্রশ্নের বদলে—“তোমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমি শুনতে চাই।” —এই সামান্য linguistic shift-ও গুরুত্বপূর্ণ। কারণ crisis-এর মুহূর্তে মানুষ প্রথমে সব সময় solution খোঁজে না; কখনো সে এমন একজন মানুষ খোঁজে, যার কাছে নিজের কষ্টটি নিরাপদে বলা যায়।
তাই হয়তো suicide prevention-এর সবচেয়ে সস্তা intervention-এর একটি প্রযুক্তির দোকানে পাওয়া যায় না—তার নাম—শোনা। তবে শোনা professional care-এর বিকল্প নয়। ঝুঁকি থাকলে trained professional ও appropriate health service-এর সঙ্গে দ্রুত সংযোগই পরবর্তী ধাপ।
আমাদের শিক্ষা সংস্কৃতিতে একটি অদ্ভুত contradiction আছে। আমরা শিক্ষার্থীকে বলি— ভালো ফল করো; ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও; ভালো subject নাও; ভালো চাকরি পাও; Scholarship পাও; বিদেশে যাও; প্রতিযোগিতায় এগিয়ে থাকো—তারপর brochure-এ লিখি—“শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ।”
সমস্যা সাফল্যের আকাঙ্ক্ষায় নয়। সমস্যা তখন, যখন একজন তরুণ শিখে ফেলে—তার মূল্য তার ফলাফলের সমান। A+ হলে মূল্য বেশি। Admission না হলে মূল্য কম। চাকরি না পেলে আত্মীয়দের প্রশ্ন। বন্ধু scholarship পেলে নিজের জীবন পিছিয়ে গেছে। Social media এই comparison-কে ২৪ ঘণ্টার service-এ পরিণত করেছে। আগে পাশের বাড়ির ছেলেটির result-এর সঙ্গে তুলনা হতো। এখন একজন শিক্ষার্থী ঘুম থেকে উঠে একই সঙ্গে ঢাকা, দিল্লি, লন্ডন, নিউইয়র্ক ও সিঙ্গাপুরের হাজার তরুণের curated success story দেখতে পারে।
অবশ্য social media-কে একমাত্র villain বানানোও বৈজ্ঞানিক হবে না। WHO adolescent mental-health guidance বলছে, digital media suicide prevention-কে শক্তিশালীও করতে পারে, দুর্বলও করতে পারে। একই সঙ্গে help-seeking stigma ও care access-এর বাধাকেও suicide risk-এর প্রাসঙ্গিক উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই প্রশ্নটি “Facebook ভালো না খারাপ?” নয়। প্রশ্নটি হলো—একজন শিক্ষার্থীকে আমরা comparison-এর পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু self-worth রক্ষার শিক্ষা কতটা দিয়েছি?
Resilience মানে কষ্ট সহ্য করে চুপ থাকা নয়। Resilience হলো setback-এর পর পুনর্গঠন, সাহায্য চাওয়া, সমস্যা সমাধান করা এবং নিজের মূল্যকে একটি পরীক্ষার ফল বা সামাজিক স্বীকৃতির সঙ্গে এক করে না ফেলা। আমাদের curriculum-এ তাই একটি নতুন শিক্ষাগত অধিকার নিয়ে কথা বলা দরকার—ব্যর্থ হওয়ার অধিকার, আবার শুরু করার অধিকার এবং সাহায্য চাইবার অধিকার।
একজন শিক্ষার্থী বছরের কত ঘণ্টা psychiatrist-এর কাছে থাকে? আর কত ঘণ্টা পরিবার, classroom, campus, hostel, বন্ধু এবং social media environment-এর মধ্যে থাকে?
এই সহজ হিসাবটি suicide prevention-এর একটি বড় policy lesson দেয়। Specialist mental-health service অপরিহার্য। কিন্তু প্রতিরোধকে যদি শুধু psychiatrist-এর chamber-এ বন্দী করা হয়, তাহলে intervention অনেক ক্ষেত্রেই সংকট গুরুতর হওয়ার পরে শুরু হবে। এই কারণেই school এবং university একটি গুরুত্বপূর্ণ preventive setting। WHO-এর LIVE LIFE framework তরুণদের socio-emotional life skills গড়ে তোলাকে চারটি core suicide-prevention intervention-এর একটি হিসেবে রেখেছে। অন্যগুলো হলো lethal means-এর access সীমিত করা, responsible media reporting এবং suicide/self-harm-এ আক্রান্ত ব্যক্তিদের early identification ও support।
বাংলাদেশে এর বাস্তব প্রয়োগও শুরু হয়েছে। ২০২৫ থেকে নির্বাচিত এলাকায় LIVE LIFE implementation শুরু হয়। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর WHO জানিয়েছে, pilot districts-এ ৪০ master trainer-সহ ৪৮৮ শিক্ষককে socio-emotional life-skills বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তাঁরা adolescents-কে stress মোকাবিলা, distress চিনতে এবং help-seeking-এ সহায়তা করতে পারেন।
Chapainawabganj-এর একটি pilot school-এর উদাহরণে WHO দেখিয়েছে, শিক্ষার্থীদের শুধু “mental illness” সম্পর্কে lecture দেওয়া নয়, feelings প্রকাশ করা, stress বোঝা এবং প্রয়োজনে teacher-এর কাছে সাহায্য চাইবার মতো skills-ও শেখানো হচ্ছে।
এটি শিক্ষার definition-কে গুরুত্বপূর্ণভাবে প্রসারিত করে। বিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের প্রতিষ্ঠান নয়। এটি একটি protective environment-ও হতে পারে। কিন্তু একটি শর্তে—programme যেন annual seminar হয়ে না থাকে; school culture-এর অংশ হয়।
কোনো বিশ্ববিদ্যালয়ের website-এ counselling centre থাকা এবং একজন শিক্ষার্থীর বাস্তবে counselling পাওয়া একই বিষয় নয়। এখানে অন্তত চারটি access আছে।
প্রথমটি থাকলেই আমরা অনেক সময় ঘোষণা করি—“সুবিধা রয়েছে।” কিন্তু বাকি তিনটি না থাকলে সুবিধাটি অনেকটা এমন একটি দরজার মতো, যার ওপরে লেখা OPEN, অথচ হাতলটি ভেতর থেকে আটকে আছে।
বাংলাদেশের ক্ষেত্রে treatment gap-এর প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ। WHO-এর ২০২৬ Bangladesh school feature বলছে, দেশে প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এবং প্রতি দশজন শিশুর একাধিক mental disorder রয়েছে বলে estimates নির্দেশ করে; অথচ প্রয়োজন থাকা সত্ত্বেও ৯০ শতাংশের বেশি মানুষ treatment পান না। তাই নতুন counselling centre-এর সংখ্যা গোনা প্রয়োজন, কিন্তু যথেষ্ট নয়।
Outcome indicator হওয়া উচিত—কত দ্রুত appointment পাওয়া যায়, কতজন referral সম্পন্ন করেন, dropout কত, confidentiality নিয়ে complaint আছে কি না এবং service নেওয়ার পরে wellbeing বা functioning-এ measurable improvement হচ্ছে কি না। Service-এর অস্তিত্ব প্রশাসনিক অর্জন; service-এর ব্যবহারযোগ্যতা মানবিক অর্জন।
একটি বড় data paradox: WHO বলছে এক সংখ্যা, অন্য উৎস বলছে আরেকটি—তাহলে সত্য কোনটি?
বাংলাদেশে suicide নিয়ে গবেষণার একটি মৌলিক সমস্যা হলো data architecture। বিভিন্ন উৎসে বাংলাদেশের suicide mortality নিয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন সংখ্যা পাওয়া যাচ্ছে—WHO estimate, police-based reporting এবং অন্য জাতীয় উৎসের সংখ্যা পরস্পরের সঙ্গে সহজে মেলে না।
এখানে সাংবাদিকের কাজ সুবিধামতো বড় সংখ্যাটি বেছে নেওয়া নয়। বরং discrepancy-টিই সংবাদ। WHO-এর latest comparable Global Health Estimates এখনও ২০২১ পর্যন্ত; বৈশ্বিকভাবে ওই বছরে আনুমানিক ৭২৭, ০০০ মানুষ আত্মহত্যায় মারা গেছেন এবং ১৫–২৯ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ছিল suicide। একই সঙ্গে WHO স্বীকার করে suicide mortality data-এর quality দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন; ২০২১ সালের estimate থাকা ১৮৩টি দেশের মধ্যে মাত্র ৮৬টির vital-registration data-কে high বা medium quality হিসেবে ব্যবহারযোগ্য ধরা হয়েছে। অর্থাৎ data discrepancy কোনো footnote নয়।
এটিই prevention-এর সমস্যা। কারণ আমরা যদি না জানি কোথায়, কোন বয়সে, কোন socioeconomic group-এ, কোন পরিস্থিতিতে self-harm ও suicide বেশি ঘটছে, তাহলে resource allocation কীভাবে করব?
কোন জেলায় intervention আগে যাবে?
কোন বয়সে?
কোন service দরকার?
কোন programme কাজ করছে?
WHO-এর Bangladesh implementation-এ ইতিমধ্যে hospital, primary healthcare এবং police data যুক্ত করে self-harm registry পরীক্ষামূলকভাবে চালুর কথাও বলা হয়েছে। বাংলাদেশের তাই শুধু suicide statistics নয়, একটি interoperable suicide and self-harm surveillance system দরকার। কারণ—যে সমস্যাকে ঠিকমতো দেখা যায় না, তাকে ঠিকমতো প্রতিরোধ করাও কঠিন।
গণমাধ্যম কি শুধু খবর দেবে, নাকি জীবন রক্ষার অংশও হবে?
একজন সাংবাদিকের সামনে suicide news এলে instinct বলে—ঘটনাটি যত বিস্তারিত, story তত “পূর্ণাঙ্গ”। Suicide prevention science কখনো উল্টো কথা বলে। WHO-এর evidence review অনুযায়ী, suicide নিয়ে media coverage prevention-কে শক্তিশালী অথবা দুর্বল—দুই-ই করতে পারে। বিশেষত sensational reporting, method-এর বিস্তারিত বর্ণনা এবং অতিরিক্ত prominence ক্ষতিকর imitation-এর ঝুঁকির সঙ্গে যুক্ত হতে পারে। বিপরীতে crisis অতিক্রম, সাহায্য পাওয়া, recovery এবং hope-এর গল্প protective effect তৈরি করতে পারে। এখানে সংবাদমাধ্যমের একটি ঐতিহাসিক role shift প্রয়োজন।
প্রশ্ন শুধু—“কীভাবে মারা গেল?” —এর মধ্যে সীমাব্ধ না থেকে প্রশ্ন হওয়া উচিত—“কীভাবে বাঁচানো যেতে পারে?” —এক্ষত্রে Method নয়—warning signs। Graphic detail নয়—help information। অপরেদিকে Sensational headline নয়—context। একটি কারণের গল্প নয়—multifactorial explanation। Hopelessness নয়—recovery ও support-এর সম্ভাবনা।
বাংলাদেশে এই কাজ একেবারে নতুনও নয়। WHO এবং National Institute of Mental Health ২০১৮ সালেই সাংবাদিকদের responsible suicide reporting নিয়ে training দিয়েছিল। আর বর্তমান LIVE LIFE implementation-এ media professionals-এর training ও monitoring mechanism-ও অন্তর্ভুক্ত হয়েছে। তাই Odhikarpatra-সহ প্রতিটি সংবাদমাধ্যমের সামনে একটি নৈতিক প্রশ্ন আছে—আমরা কি শুধু মৃত্যুর গল্পে traffic চাই, নাকি reporting-এর মাধ্যমেও prevention ecosystem-এর অংশ হতে চাই?
‘তুমি কেমন আছ?’—প্রশ্নটি ছোট, কিন্তু উত্তর শোনার সময় আছে তো?
“কেমন আছ?” —বাংলা ভাষার সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত প্রশ্নগুলোর একটি। উত্তরও প্রায় automatic—“ভালো।” প্রশ্নকারী চলে গেলেন। উত্তরদাতাও বেঁচে গেলেন—কথোপকথন থেকে। কিন্তু suicide prevention-এর ভাষায় কখনো এই সাধারণ প্রশ্নটির গভীর মূল্য আছে—যদি প্রশ্নটি সত্যিই প্রশ্ন হয়, সামাজিক অভিবাদন না হয়।
কোনো বন্ধু কয়েক সপ্তাহ ধরে গুটিয়ে গেছে। একজন শিক্ষার্থীর আচরণ হঠাৎ বদলেছে। কেউ বারবার বলছে—“আর পারছি না।” কেউ নিজেকে burden মনে করার কথা বলছে। তখন কথোপকথন শুরু করা প্রয়োজন। সংযুক্ত উপকরণটিও judgement না করে মনোযোগ দিয়ে শোনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কিন্তু এখানেও একটি সতর্কতা আছে। ভালোবাসা professional treatment-এর বিকল্প নয়। বন্ধুর কাঁধ মূল্যবান; কিন্তু clinical crisis হলে শুধু কাঁধ যথেষ্ট নয়।
পরিবারের মমতা জরুরি; কিন্তু high-risk stuation-এ professional assessment প্রয়োজন। তাই ideal response তিন ধাপের—দেখুন → শুনুন → প্রয়োজন হলে professional help-এর সঙ্গে যুক্ত করুন।
আর যদি তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকে, ব্যক্তিকে একা না রেখে জরুরি চিকিৎসা সহায়তার সঙ্গে যুক্ত করাই অগ্রাধিকার। সংযুক্ত উপকরণটিও তাৎক্ষণিক ঝুঁকিতে নিকটস্থ জরুরি চিকিৎসাসেবা নেওয়ার ওপর জোর দিয়েছে। সম্ভবত আমাদের সামাজিক অভিধানে তাই আরেকটি বাক্য যোগ করা দরকার—“তুমি কেমন আছ?” জিজ্ঞেস করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—উত্তরটি শোনার মতো সময়, মন এবং প্রস্তুতি আমাদের আছে কি না।
শিক্ষার্থী আত্মহত্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দায়িত্বের বলটি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ছুড়ে দিতে পারি।
পরিবার বলবে—বিদ্যালয় দেখুক।
বিদ্যালয় বলবে—পরিবার দেখুক।
শিক্ষা বিভাগ বলবে—এটি স্বাস্থ্যবিষয়ক সমস্যা।
স্বাস্থ্য বিভাগ বলবে—community awareness দরকার।
সবাই technically ঠিক।
আর সেই কারণেই সবাই আলাদাভাবে অসম্পূর্ণ।
WHO LIVE LIFE framework-এর শক্তিটিই এখানে—এটি suicide prevention-কে single-sector intervention হিসেবে দেখে না। Core interventions-এর পাশাপাশি situation analysis, multisectoral collaboration, awareness, capacity building, financing এবং surveillance-monitoring-evaluation-কে cross-cutting foundation হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীর পাশে একটি ecosystem প্রয়োজন।
পরিবার distress-কে ছোট করবে না।
বন্ধু warning sign উপেক্ষা করবে না।
শিক্ষক সংকেত চিনবেন, diagnosis দেবেন না—referral করবেন।
প্রতিষ্ঠান confidential support pathway রাখবে।
স্বাস্থ্যব্যবস্থা accessible professional care দেবে।
রাষ্ট্র reliable surveillance ও financing নিশ্চিত করবে।
গণমাধ্যম responsible reporting করবে।
Social media platform harmful content-এর ঝুঁকি মোকাবিলা করবে।
আর গবেষক শুধু prevalence নয়—কোন intervention কাজ করছে, কার জন্য কাজ করছে, কোথায় কাজ করছে না—সেটিও মূল্যায়ন করবেন। এটাই individual blame থেকে systems prevention-এ যাওয়ার পথ।
শেষ পর্যন্ত তাই প্রশ্নটি আর শুধু—“শিক্ষার্থীর সমস্যা কোথায়?”- এর মাঝেই সীমাবদ্ধ থাকে না। বরং প্রশ্নটি হয়ে ওঠে আরও বড়—“শিক্ষার্থী যখন ভেঙে পড়ছে, তখন তাকে ধরে রাখার জন্য পরিবার, বিদ্যালয়, স্বাস্থ্যব্যবস্থা, রাষ্ট্র ও সমাজের মাঝখানের জালটি কতটা শক্ত?” —কারণ আত্মহত্যা প্রতিরোধের সবচেয়ে মানবিক নীতিটি সম্ভবত খুব সাধারণ—মানুষটি যখন নিজের জন্য আর কোনো পথ দেখতে পাচ্ছে না, তখন তার চারপাশের ব্যবস্থার কাজ হলো অন্তত একটি দরজা খোলা রাখা।
অন্যরা কীভাবে সামলেছে?
WHO LIVE LIFE-এর দেশভিত্তিক বাস্তবায়ন দেখায় যে একক intervention-এর বদলে integrated system বেশি গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডে high-risk schools-এ life-skills programme, peer leaders ও teacher training-এর পর অংশগ্রহণকারী adolescents-এর মধ্যে warning signs শনাক্ত করার সক্ষমতা এবং self-image-এর উন্নতির মতো outcome মাপা হয়েছে। একই programme-এর media component-এ inappropriate suicide reporting কমার তথ্যও পাওয়া গেছে। Uruguay আবার suicide attempts-এর real-time surveillance system তৈরি করেছে, যাতে clinical response এবং national planning—দুটিই data থেকে উপকৃত হয়।
বাংলাদেশের শিক্ষা এখান থেকে কী?
Thailand copy করতে হবে—এটি উত্তর নয়। বাংলাদেশের জন্য transferable principle হলো:
measure → identify → support → refer → follow up → learn → improve।
অর্থাৎ prevention poster নয়; feedback loop।
আমরা কোথায় ভুল করছি?
মানুষের জীবন যদি এত সহজ equation হতো, psychology department-এ হয়তো calculator দিয়েই কাজ চলত।
বাংলাদেশের সামনে এখন বিশেষ সুযোগ আছে। National Suicide Prevention Plan 2026–2030 তৈরির প্রক্রিয়া চলছে এবং LIVE LIFE-এর pilot experience-ও তৈরি হয়েছে। এখন প্রয়োজন programme থেকে system-এ যাওয়া।
নিজের মূল্যকে grade, salary বা social status-এর বাইরে দেখতে পারে কি?
শিক্ষা যদি মানুষকে শুধু competition-এর জন্য প্রস্তুত করে, কিন্তু crisis-এর জন্য না করে, তবে সেই শিক্ষার report card-ও পুনর্বিবেচনা করা দরকার।
কোনো শিক্ষার্থীর আত্মহত্যার পরে সবচেয়ে সহজ প্রশ্ন—“সে কেন করল?”
প্রশ্নটি স্বাভাবিক। কিন্তু prevention-এর জন্য আরও কার্যকর প্রশ্ন হতে পারে—
WHO-এর ২০২৬ সালের প্রতিপাদ্য তাই বাংলাদেশের জন্য শুধু আন্তর্জাতিক দিবসের slogan নয়।
Changing the Narrative মানে narrative-এর subject-ই বদলে দেওয়া।
নিচে পাঁচটি স্বতন্ত্র ঐতিহাসিক-সমাজতাত্ত্বিক narrative section হিসেবে পাঠককে বাংলাদেশের শিক্ষা, পরিবার, প্রতিষ্ঠান ও মানসিক স্বাস্থ্যচর্চার দীর্ঘ যাত্রার ভেতর দিয়ে বর্তমান সংকট উপলব্দিতে সহায়তা করবে।
১. সংখ্যার ইতিহাসে মানুষ কোথায় হারাল: ডেটাবেস থেকে একটি খালি চেয়ার পর্যন্ত
“ডেটাবেস মানুষকে সংখ্যা বানায়; শোক আবার সেই সংখ্যাকে নাম, মুখ, সম্পর্ক আর অসমাপ্ত ভবিষ্যতে ফিরিয়ে আনে।”
আধুনিক রাষ্ট্রের ইতিহাস অনেকটাই সংখ্যা তৈরির ইতিহাস। কত মানুষ জন্মাল, কতজন মারা গেল, কত শিশু বিদ্যালয়ে গেল, কতজন পরীক্ষায় পাস করল, কতজন বেকার, কতজন অসুস্থ—রাষ্ট্র তার মানুষকে বোঝার জন্য ক্রমে census, survey, register, database ও statistical indicator তৈরি করেছে। এই সংখ্যাগুলো ছাড়া আধুনিক জননীতি প্রায় অন্ধ। কোন সমস্যাটি বড়, কোথায় intervention দরকার, কোন জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে—এসব বোঝার জন্য সংখ্যা অপরিহার্য। কিন্তু সংখ্যার একটি সীমাবদ্ধতাও আছে। সংখ্যা তুলনা করতে পারে, কিন্তু শোক করতে পারে না।
একটি প্রতিবেদনে লেখা হলো—এক বছরে এতজন শিক্ষার্থী আত্মহত্যায় মারা গেছে। গবেষকের spreadsheet-এ তাদের প্রত্যেকের জন্য হয়তো একটি করে row আছে। বয়স, লিঙ্গ, শিক্ষার স্তর, জেলা, সম্ভাব্য প্রেক্ষাপট—কয়েকটি column। এরপর percentage বের হলো, graph হলো, trend হলো। নীতিনির্ধারকের টেবিলে গিয়ে সেটি আরও সংক্ষিপ্ত হলো—একটি indicator।। কিন্তু সেই একই সংখ্যার অন্য একটি জীবন আছে।
যে ছেলেটির নাম spreadsheet-এ একটি row, তার মায়ের কাছে সে হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে ডেকে তোলা একটি নাম। যে মেয়েটি report-এর একটি percentage, তার বন্ধুর ফোনে হয়তো এখনও তার পুরোনো voice message আছে। যে শিক্ষার্থীটি একটি statistical category, তার classroom-এ হয়তো একটি চেয়ার এখনো আছে—কিন্তু মানুষটি নেই।
এখানেই আত্মহত্যা নিয়ে আমাদের সামাজিক ও নীতিগত আলোচনার একটি ঐতিহাসিক দুর্বলতা ধরা পড়ে। আমরা মৃত্যুর সংখ্যা সংগ্রহে আগ্রহী হয়েছি; কিন্তু মৃত্যুর আগের নীরব সংকেতগুলোর ইতিহাস কতটা সংগ্রহ করেছি? একজন শিক্ষার্থী কত দিন ধরে বিচ্ছিন্ন ছিল, কখন তার আচরণ বদলেছিল, কার কাছে সাহায্য চেয়েছিল, প্রতিষ্ঠান কী response দিয়েছিল, referral হয়েছিল কি না—এই তথ্যগুলোও prevention-এর ইতিহাসের অংশ হওয়া উচিত ছিল। কারণ প্রতিটি মৃত্যুর পর শুধু একটি জীবন শেষ হয় না; একটি সম্ভাব্য ভবিষ্যৎও শেষ হয়। হয়তো একজন শিক্ষক আর তৈরি হলেন না, একজন বিজ্ঞানী আর গবেষণাগারে গেলেন না, একজন কবির অপ্রকাশিত কবিতাগুলো আর লেখা হলো না, কিংবা একটি সাধারণ পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি আর বাড়ি ফিরল না।
তাই আত্মহত্যার পরিসংখ্যান প্রয়োজন—অত্যন্ত প্রয়োজন। কিন্তু পরিসংখ্যান পড়ার সময় আমাদের মনে রাখতে হবে, একটি সংখ্যা কখনো একটি মানুষের পূর্ণ জীবনী নয়। ডেটাবেস মানুষকে সংখ্যা বানায়; শোক আবার সেই সংখ্যাকে নাম, মুখ, সম্পর্ক আর অসমাপ্ত ভবিষ্যতে ফিরিয়ে আনে।
২. ব্যানার, সেমিনার ও প্রতিবেদনের দীর্ঘ ইতিহাস: কাজ হলো, কিন্তু বদল হলো কি?
“ব্যানার output; জীবন বাঁচা outcome—দুটিকে গুলিয়ে ফেললে PowerPoint খুশি হয়, মানুষ নয়।”
আমাদের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির ইতিহাসে একটি পরিচিত দৃশ্য বহু বছর ধরে ফিরে আসে। সমস্যা শনাক্ত হয়। সভা ডাকা হয়। কমিটি হয়। প্রকল্প হয়। workshop হয়। seminar হয়। প্রশিক্ষণ হয়। সামনে ব্যানার, টেবিলে পানির বোতল, অতিথিদের সামনে নামফলক। অনুষ্ঠান শেষে group photograph। এরপর একটি সুন্দর প্রতিবেদন—“কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।”—এখানে মজার ব্যাপার হলো, কথাটি অনেক সময় মিথ্যাও নয়। কর্মসূচি সত্যিই সম্পন্ন হয়েছে। কিন্তু কর্মসূচি সম্পন্ন হওয়া আর সমস্যা কমা একই ইতিহাস নয়।
শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধেও যদি আমরা পুরোনো project culture নিয়ে এগোই, তাহলে একই ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। ধরা যাক, এক বছরে শতাধিক awareness programme হলো। হাজার হাজার শিক্ষার্থী অংশ নিল। শিক্ষক প্রশিক্ষণ পেলেন। সুন্দর handbook ছাপা হলো। PowerPoint presentation-এর শেষ slide-এ লেখা হলো—Thank You।
এ প্রশ্নগুলোর উত্তর না থাকলে ইতিহাস আবার পুরোনো জায়গাতেই ফিরে আসে—activity হয়েছে, system তৈরি হয়নি। আর এই জায়গাতেই output এবং outcome-এর পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশটি seminar করা output। Seminar-এর পরে সাহায্য চাইতে শিক্ষার্থীর ভয় কমেছে—outcome। এক হাজার শিক্ষককে training দেওয়া output। প্রশিক্ষণের ফলে শিক্ষক ঝুঁকির সংকেত চিনে যথাযথ referral করতে পারছেন—outcome। counselling centre উদ্বোধন output। সংকটে থাকা শিক্ষার্থী দ্রুত, নিরাপদে ও গোপনীয়তার সঙ্গে সেবা পাচ্ছে—outcome।
আমাদের উন্নয়ন ইতিহাসে তাই একটি নতুন প্রশ্ন যুক্ত করা দরকার। শুধু “কত কাজ করেছি?” নয়; বরং “কাজের ফলে মানুষের জীবনে কী বদলেছে?”
PowerPoint presentation activity ভালোবাসে। সেখানে box, arrow, percentage, participant number—সব সুন্দর করে সাজানো যায়। কিন্তু গভীর রাতে একজন শিক্ষার্থী যখন মনে করে আর কোনো পথ নেই, তখন তার প্রয়োজন slide নয়—একজন মানুষ, একটি কার্যকর service, একটি referral pathway এবং আরেকটি সকাল পর্যন্ত পৌঁছানোর বাস্তব সহায়তা। ব্যানার output; জীবন বাঁচা outcome—দুটিকে গুলিয়ে ফেললে PowerPoint খুশি হয়, মানুষ নয়।
৩. বিদ্যালয়ের দরজা খুলেছে, কিন্তু জীবনের দরজা কতটা খুলেছে?
“শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খোলা মানেই শিক্ষার্থীর জন্য জীবনের সব দরজা খোলা নয়।”
বাংলাদেশের শিক্ষার দীর্ঘ ইতিহাসে একটি বড় সংগ্রাম ছিল প্রবেশাধিকারের সংগ্রাম। বিদ্যালয় বাড়াতে হয়েছে, মেয়েদের শিক্ষায় আনতে হয়েছে, দরিদ্র পরিবারের শিশুদের ধরে রাখতে হয়েছে, উপবৃত্তি দিতে হয়েছে, বই পৌঁছে দিতে হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করতে হয়েছে। শিক্ষা বিস্তারের এই ইতিহাসকে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু সময়ের সঙ্গে একটি নতুন প্রশ্ন সামনে এসেছে। বিদ্যালয়ে ঢুকলাম—তারপর?
আমরা দীর্ঘদিন শিক্ষার সাফল্য মেপেছি enrolment, attendance, pass rate, GPA, scholarship এবং certificate দিয়ে। এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের শিক্ষা শুধু বিদ্যালয়ে শারীরিক উপস্থিতির ইতিহাস নয়; এটি মর্যাদা, সম্পর্ক, নিরাপত্তা, অংশগ্রহণ, সক্ষমতা এবং wellbeing-এরও ইতিহাস।
একজন শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারে, অথচ bullying-এর শিকার হতে পারে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়মিত class করতে পারে, অথচ রাতে তীব্র anxiety নিয়ে ঘুমাতে না-ও পারে। একজন মেধাবী শিক্ষার্থী সবার চোখে ‘successful’ হতে পারে, অথচ নিজের চোখে নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করতে পারে। আর এ কারণেই access এবং meaningful participation এক নয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকটি সকাল আটটায় খুলে গেলেই শিক্ষার সব দরজা খোলে না। আরও কিছু অদৃশ্য দরজা আছে—শিক্ষকের সঙ্গে নিরাপদে কথা বলার দরজা, counselling-এর দরজা, বন্ধুত্বের দরজা, ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় সুযোগের দরজা, অপমানের বিরুদ্ধে অভিযোগ করার দরজা, নিজের দুর্বলতা প্রকাশ করার দরজা। —এই দরজাগুলোর কোনোটি যদি তালাবদ্ধ থাকে, তাহলে একজন শিক্ষার্থী institution-এর ভেতরে থেকেও মানসিকভাবে institution-এর বাইরে পড়ে যেতে পারে।
একবিংশ শতাব্দীর শিক্ষার সামনে তাই ঐতিহাসিক কাজটি শুধু Education for All-এর দরজা খুলে দেওয়া নয়; সেই দরজার ভেতরে এমন পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক শিক্ষার্থী মর্যাদা, অংশগ্রহণ, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা পায়। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খোলা মানেই শিক্ষার্থীর জন্য জীবনের সব দরজা খোলা নয়।
“আত্মহত্যার পরে শুধু ‘কেন করল’ নয়—প্রশ্ন হোক, ‘আমরা আগে কী করতে পারতাম?’”
আত্মহত্যার পর মানুষের প্রথম প্রশ্নটি সম্ভবত ইতিহাসজুড়েই একই—
এই প্রশ্ন স্বাভাবিক। আকস্মিক মৃত্যু মানুষের মনে একটি ব্যাখ্যার তীব্র প্রয়োজন তৈরি করে। আমরা কারণ জানতে চাই, কারণ কারণটি জানা গেলে ঘটনাটিকে যেন একটু বোঝা যায়। কিন্তু এখানেই একটি বিপদ আছে। জটিল একটি জীবনকে আমরা কখনো কখনো একটি ছোট বাক্যে বন্দী করে ফেলি—“ফলাফল খারাপ হয়েছিল”, “প্রেমে সমস্যা ছিল”, “ডিপ্রেশনে ছিল”।
ফাইল বন্ধ। কিন্তু আত্মহত্যা প্রতিরোধের আধুনিক public-health দৃষ্টিভঙ্গি আমাদের প্রশ্নটি ঘুরিয়ে দিতে শেখায়। মৃত্যুর পরে একক কারণ খোঁজার পাশাপাশি মৃত্যুর আগের সুযোগগুলো খুঁজতে হবে।
অর্থাৎ ইতিহাসকে মৃত্যুর মুহূর্ত থেকে পেছনের দিকে পড়তে হবে। তখন হয়তো আমরা দেখতে পাব, tragedy একটি মুহূর্তে ঘটলেও তার আগে বহু ছোট ঘটনা ছিল—একটি অপমান, কয়েক রাতের অনিদ্রা, ক্রমশ বন্ধুদের এড়িয়ে যাওয়া, পরীক্ষার ভয়, পরিবারের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া, সাহায্য চাইতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়া অথবা নিজের কষ্টকে কাউকে বোঝাতে না পারা।—এসবের কোনো একটি একা আত্মহত্যার কারণ প্রমাণ করে না। কিন্তু prevention-এর জন্য এগুলো আমাদের শেখায়—কোথায় support system শক্তিশালী করা যায়।
এই প্রশ্ন পরিবর্তনের মধ্যেই suicide prevention-এর একটি ঐতিহাসিক paradigm shift রয়েছে। ব্যক্তিকে বিচার করা থেকে system-কে শেখানো। মৃত্যুর ব্যাখ্যা খোঁজা থেকে জীবনের সুযোগ তৈরি করা। তাই কোনো শিক্ষার্থীকে হারানোর পরে আমাদের প্রশ্ন শুধু—“সে কেন করল?”
হয়ে থাকলে আমরা ইতিহাস লিখছি। কিন্তু প্রশ্ন যদি হয়—“আমরা আগে কী করতে পারতাম?”
তাহলে হয়তো আমরা পরবর্তী ইতিহাসটি বদলানোর চেষ্টা করছি।
৫. শিক্ষা যদি ভবিষ্যৎ শেখায়, তবে বেঁচে থাকার শক্তিও কি শেখাবে না?
“শিক্ষা যদি ভবিষ্যতের স্বপ্ন দেখায়, সেই ভবিষ্যৎ পর্যন্ত শিক্ষার্থীকে বাঁচিয়ে রাখার মানবিক ব্যবস্থাও তাকে তৈরি করতে হবে।”
মানবসভ্যতায় শিক্ষার ইতিহাস মূলত ভবিষ্যৎ নির্মাণের ইতিহাস।
পরিবার শিশুকে বিদ্যালয়ে পাঠায় কেন? —কারণ আগামীকাল।
শিশু বই পড়ে কেন? —আগামীকাল।
পরীক্ষা দেয় কেন? —আগামীকাল।
বিশ্ববিদ্যালয়ে যায়, দক্ষতা শেখে, চাকরির প্রস্তুতি নেয়—সবকিছুর পেছনেই একটি অদৃশ্য শব্দ কাজ করে—ভবিষ্যৎ।
আমরা শিশুকে বলি, “মন দিয়ে পড়ো, সামনে অনেক পথ।” কিন্তু শিক্ষার একটি গভীর paradox এখানেই। আমরা তাকে ভবিষ্যতের জন্য এত প্রস্তুত করি যে কখনো কখনো বর্তমানের কষ্ট সামলানোর শিক্ষা দিতে ভুলে যাই।
সে quadratic equation সমাধান করতে শেখে, কিন্তু গভীর হতাশার মুহূর্তে কাকে ফোন করবে—জানে না। সে ইতিহাসের যুদ্ধের সাল মুখস্থ করে, কিন্তু নিজের ভেতরের যুদ্ধের ভাষা খুঁজে পায় না। সে composition লেখে My Aim in Life, অথচ কোনো এক অন্ধকার রাতে তার মনে হতে পারে—জীবনের আর কোনো aim নেই। সে পরীক্ষায় failure-এর সংজ্ঞা জানে; কিন্তু ব্যর্থ হওয়ার পরেও মানুষ হিসেবে নিজের মূল্য অক্ষুণ্ণ থাকে—এই পাঠটি হয়তো তার curriculum-এ যথেষ্ট স্পষ্ট নয়।
এখানেই শিক্ষার ঐতিহাসিক দায়িত্বকে নতুন করে ভাবতে হবে। শিক্ষা শুধু cognitive development নয়; মানুষের social-emotional competence, resilience, relationship, dignity, problem-solving এবং help-seeking capacity-ও গুরুত্বপূর্ণ। এর অর্থ বিদ্যালয়কে hospital বানানো নয়, শিক্ষককে psychiatrist বানানোও নয়। বরং এমন একটি human support architecture তৈরি করা, যেখানে শিক্ষক distress চিনতে পারেন, শিক্ষার্থী সাহায্য চাইতে পারে, counsellor বা health service-এর সঙ্গে referral হয় এবং পরিবার জানে—কষ্টে থাকা সন্তানকে প্রথমে বিচার নয়, শুনতে হয়।
আমরা শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অসংখ্য পরিকল্পনা করি। কোন subject নেবে, কোথায় ভর্তি হবে, কোন profession ভালো, কোন skill-এর demand বাড়বে—সব হিসাব আছে। কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্নটি যেন হারিয়ে না যায়—সেই ভবিষ্যৎ পর্যন্ত সে নিরাপদে পৌঁছাবে কীভাবে?
শিক্ষার ইতিহাসে হয়তো পরবর্তী বড় অগ্রগতি শুধু আরও digital classroom, আরও smart board, আরও GPA কিংবা আরও certificate হবে না। অগ্রগতি হবে সেই দিন, যেদিন একটি শিক্ষার্থী গভীর সংকটে বলতে পারবে—“আমি ভালো নেই।” আর পরিবার, শিক্ষক কিংবা প্রতিষ্ঠান তার কথার উত্তর দেবে—“বল। আমরা শুনছি।”
কারণ শেষ পর্যন্ত শিক্ষার সবচেয়ে মানবিক পরীক্ষা পরীক্ষার হলে হয় না। হয় সেই মুহূর্তে, যখন একজন তরুণ মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না—আর তার চারপাশের মানুষ ও প্রতিষ্ঠান তাকে আবার সেই ভবিষ্যৎটি দেখতে সাহায্য করে। শিক্ষা যদি ভবিষ্যতের স্বপ্ন দেখায়, সেই ভবিষ্যৎ পর্যন্ত শিক্ষার্থীকে বাঁচিয়ে রাখার মানবিক ব্যবস্থাও তাকে তৈরি করতে হবে।
রাত বারোটার সেই শিক্ষার্থীর ঘরে আবার ফিরে যাই।
বই খোলা।
ফোন পাশে।
পরীক্ষা সামনে।
ভবিষ্যৎ অস্পষ্ট।
হয়তো তার জীবনে এমন একটি মুহূর্ত আসবে, যখন একটি পরীক্ষার নম্বর, একটি সম্পর্কের ভাঙন, একটি অপমান অথবা একটি ব্যর্থতা পুরো পৃথিবীর চেয়ে বড় মনে হবে।
আমাদের কাজ তাকে বলা নয়—“এতটুকু ব্যাপারে এত ভেঙে পড়ছ কেন?”
কারণ তার কষ্টের মাপ আমাদের scale দিয়ে হয় না।
আমাদের কাজ এমন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ তৈরি করা, যেখানে সে বলতে পারে—“আমি ভালো নেই।”
এবং সেই তিনটি শব্দের উত্তর হয় না—“নাটক করো না।”
উত্তর হয়—“আমি শুনছি। সাহায্য আছে। তোমাকে একা সামলাতে হবে না।”
একটি সভ্য শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সাফল্য শুধু কতজন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে, তা নয়; সংকটের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও কতজন শিক্ষার্থী বিশ্বাস করতে পেরেছে যে আগামীকাল বলে এখনও একটি দিন আছে—সেটিও তার সাফল্যের মাপকাঠি। কারণ শিক্ষা যদি ভবিষ্যতের স্বপ্ন দেখায়, তবে সেই ভবিষ্যৎ পর্যন্ত শিক্ষার্থীকে বাঁচিয়ে রাখার মতো মানবিক ব্যবস্থাও তাকে তৈরি করতে হবে।
লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা , অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#আন্তর্জাতিক_আত্মহত্যা_প্রতিরোধ_দিবস #আত্মহত্যা_প্রতিরোধ #শিক্ষার্থী #শিক্ষার্থীর_মানসিক_স্বাস্থ্য #মানসিকস্বাস্থ্য #জীবন #শিক্ষাব্যবস্থা #পরিবার #শিক্ষক #কাউন্সেলিং #অধিকারপত্র #বাংলাদেশ #WorldSuicidePreventionDay #SuicidePrevention #ChangingTheNarrative #StartTheConversation #StudentMentalHealth #MentalHealth #YouthMentalHealth #SocioEmotionalLearning #Education #LIVE_LIFE #Odhikarpatra #Bangladesh