09/25/2026 শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: পল্টনের সমাবেশে বিস্ফোরক রিজভী, জ্বালানি সংকট নিয়েও বক্তব্য
odhikarpatra
২৩ September ২০২৬ ২০:৫৯
News Content: পলাতক শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ভেতর থাকা 'গুপ্ত বাহিনী' সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতে বসে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর দেশের ভেতরে থাকা কতিপয় গোষ্ঠী তাতে বাতাস দিচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত 'পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে' বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক রাজনৈতিক ও জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর উত্তপ্ত পরিস্থিতির কারণে অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিরোধী দলকে সার্বিক বৈশ্বিক পরিস্থিতি অনুধাবন করার আহ্বান জানান তিনি।
🔥 ‘ভারতের কলকাঠি আর দেশের ভেতর গুপ্তদের হাওয়া!’—শেখ হাসিনার ষড়যন্ত্র নিয়ে রিজভীর কড়া হুশিয়ারি! 💥🚨
: #RuhulKabirRizvi #BNP #BangladeshPolitics #PaltanRally #EnergyCrisis #NationalNews #DailyIttefaq #PoliticalUpdate