09/24/2026 পদ্মা কলেজে সংঘর্ষের পর চরম উত্তেজনা: ছাত্রশিবির সভাপতি ইমরান নাজিরের বক্তব্যে ছাত্রদলের কড়া প্রতিক্রিয়া
odhikarpatra
২৩ September ২০২৬ ২৩:২২
অনলাইন ডেক্স প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪।
News Content: রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি হুশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহীর ছাত্র রাজনীতি। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। এর জবাবে ছাত্রদলও রাজপথে কঠোর মোকাবিলার পাল্টা হুশিয়ারি দিয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের ভর্তি কার্যক্রম ঘিরে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্কের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই সংগঠনের মোট পাঁচজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে সভাপতি ইমরান নাজির বলেন, "ধৈর্যের সীমান্ত শেষ পর্যায়ে, আঘাত আসলে পিঠের চামড়া রাখা হবে না।" সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতে পাল্টা সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, "আমাদের জন্ম এই রাজশাহীতেই। ছাত্রদল রাজপথে নামলে জামায়াত-শিবির পা ফেলারও জায়গা পাবে না।"
🔥 ‘কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব!’— ছাত্রশিবির সভাপতির হুশিয়ারিতে ছাত্রদলের তীব্র পাল্টা জবাব! 💥🚨
: #RajshahiPolitics #ChhatraShibir #ChhatraDal #RajshahiNews #StudentPolitics #NationalNews #DailyIttefaq #PoliticalUpdate