11/11/2026 কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক
odhikarpatra
১১ November ২০২৬ ১৯:৩৩
অধিকার পত্র ডটকম বিশেষ প্রতিবেদক, আনাতলিয়া তুরস্ক | ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের বিষয়টি আলোচনায় স্থান পায়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।