11/13/2026 ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
odhikarpatra
১২ November ২০২৬ ২৩:৫৪
রাজনীতি | অধিকার পত্র ডটকম | ১২ নভেম্বর ২০২৬
ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় দেশের মানুষ ক্ষুব্ধ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
রিজভী বলেন, পুলিশ বক্সে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগ মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা যাবে।
তিনি বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়েও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে এবং মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।
### ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়ে সরকারকে ব্যর্থ করা যাবে না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, গোপনে ও অন্ধকারে ভাড়ায় খেটে কয়েকটি টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।
তিনি বলেন, ‘যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকে ফিরিয়েও আনা যাবে না।’
রিজভীর ভাষ্য, বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
### শাহবাগ থেকে বাংলামোটরে বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল সাড়ে চারটার পর রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয়, ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
সূত্র: প্রথম আলো।
SEO ফোকাস
: রুহুল কবির রিজভী, শেখ হাসিনা, বিএনপি বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্য, শাহবাগে বিএনপির মিছিল।
মেটা বর্ণনা: ভাঙচুর ও অগ্নিসং
যোগ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে তিনি এ বক্তব্য দেন।
সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন কিংবা ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ব্যর্থ করা যাবে না।
হ্যাশট্যাগ: #রুহুলকবিররিজভী #বিএনপি #শেখহাসিনা #রাজনীতি #বাংলাদেশরাজনীতি #বিক্ষোভমিছিল #Odhikarpatra #OdhikarpatraDotCom