11/18/2026 রাতভর রাজধানীতে যুবদল নেতা নয়নের মোটরসাইকেল টহল, ওয়ারীতে রাত ৩টায় বিএনপির মিছিল; জাজিরায় মধ্যরাতে এমপি আসলামের অবস্থান
odhikarpatra
১৮ November ২০২৬ ০৪:৪৯
অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্স। ১৮ নভেম্বর বুধবার ২০২৬।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা : রাজধানী ঢাকায় গভীর রাতেও রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ৪ থেকে ৫টি মোটরসাইকেল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান ও টহলের দৃশ্য ফেসবুক লাইভে দেখিয়েছেন বলে জানা গেছে। একই রাতে রাজধানীর ওয়ারী এলাকায় রাত ৩টার দিকে বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে প্রত্যক্ষভাবে মিছিলের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, শরীয়তপুরের জাজিরায় রাত ১২টার দিকে মহাসড়ক অবরোধের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করছেন—এমন খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যান সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তাঁর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান নেন। তাঁদের উপস্থিতির পর অবরোধের চেষ্টাকারীরা সেখান থেকে সরে যান বলে সংশ্লিষ্টদের দাবি।।
এদিকে রাজধানীর ওয়ারীতে রাত ৩টার দিকে বিএনপির মিছিলের তথ্যও পাওয়া গেছে। তবে মিছিলের আয়োজক, অংশগ্রহণকারীর সংখ্যা এবং সুনির্দিষ্ট স্লোগান সম্পর্কে বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একই রাতে রাজধানীতে মোটরসাইকেল নিয়ে যুবদল নেতার লাইভ, ওয়ারীতে বিএনপির মিছিল এবং জাজিরায় সংসদ সদস্যের নেতৃত্বে মধ্যরাতের অবস্থান—সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে রাতভর তৎপরতার চিত্র সামনে এসেছে।