odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রে পুরষ্কার জিতলো জবি শিক্ষার্থীর এইচআইভি গার্ল সিনেমা

জবি প্রতিনিধি | প্রকাশিত: ২৯ May ২০২৩ ০৫:০৬

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ May ২০২৩ ০৫:০৬

মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ফিল্ম ফেস্ট “ভিডিও কন্টেন্ট ফেস্ট 3 Generation”. যারা তাদের দেশ ও বিশ্বের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুলো নিয়ে ভিউজুয়াল কাজ করে এবং সুস্থ পৃথিবী গড়তে ও সুস্থ সামাজিক পরিবেশে মানুষকে পরিবর্তনের প্রভাবিত করে। প্রতি বছরের মতো এই বছরও “3 Generation” তাদের উৎসব আয়োজন করলেও ১৪১ টি চলচ্চিত্রের মাঝে ১১ টি চলচ্চিত্র ফাইনলাইস্ট হলে সেই স্থানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে রওনাকুর সালেহীনের নির্মিত সাড়ে ৩ মিনিটের এক্সপ্রিমেন্টাল চলচ্চিত্র “HIV Girl”। শুধু তাই নয়, সেখানে ১১ টি চলচ্চিত্রের মাধ্যমে দর্শক পছন্দের পুরুস্কার অর্জন করে রওনাকুরের এই চলচ্চিত্র। গত ২৫ মে কানাডা, ইউকে, তুর্কি, ফ্রান্স, ইতালি, উকরিয়ানি, রোমানিয়া, ফিলিস্থিনি, সাউথ কোরিয়া ও বাংলাদেশের মোট ১১ টি চলচ্চিত্রের মাঝে একটিকে দর্শক জুড়ি এওয়ার্ড দেয়া হয় আর তা হচ্ছে বাংলাদেশের রওনাকুরের নির্মিত চলচ্চিত্র “এইচ আইভি গার্ল”

চলচ্চিত্রে দেখানো হয়েছে একজন মেয়ে এইচআইভি আক্রান্ত, যেখানে সে তার নিজের গল্প বর্ণনা করছে পেইন্টিং এর মাধ্যমে। আর কেন সে এইআইভি আক্রান্ত তাও বিস্তারিত পেইন্টিং এর মাধ্যমে ব্যাখা করা হয়। হরর সাফুকেশন বিজিএম এবং অদ্ভুদ সাউন্ড ডিজাইনের মাধ্যমে সাড়ে তিন মিনিট চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। চলচ্চিত্রের পেন্টিং আর্টিস্ট হিসেবে কাজ করেছে নুর এ জান্নাত এবং অভিনয়ে ছিলো তাহামিনা হক এনি। চিত্রনাট্য, চিত্রগ্রাহন, পোস্টপ্রোডাকশন ছাড়াও চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন।

বর্তমানে রওনাকুর সালেহীন বাংলাদেশের একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার, গীতিকার ও লেখক হিসেবে কাজ করছেন। বর্তমানে তার নির্মিত চলচ্চিত্র দেশের ওটিটিতে প্রদর্শন হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন ফিল্ম ফ্যাস্টিভলের ফ্যাসিলেটর ও জুড়ি হিসেবেও কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: