odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

অর্থ সচিব ওএসডি

shakhawat.h.suman | প্রকাশিত: ৩ October ২০১৭ ১৯:০৩

shakhawat.h.suman
প্রকাশিত: ৩ October ২০১৭ ১৯:০৩


অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে ওএসডি করা হয়েছে। এই পদে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ওই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।
চাকরির মেয়াদ শেষে বুধবার অবসরে যাচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চাপের মুখে আতিউর রহমান গভর্নরের পদ ছাড়লে গতবছর ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম চৌধুরীকে।
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে মুসলিম চৌধুরী অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেইজ তৈরির জন্য চলতিবছর জনপ্রশাসন পদক পান।
মুসলিম চৌধুরীকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছেন ৭৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন: