odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

দুদিনের মধ্যে নতুন কর্মসূচি দেবে বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:১৯

গণমিছিলের পর আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি দেবে বিএনপি। গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল শেষে এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই।এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মনে করেছে এবারও তারা ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। দেশের জনগণ তা মেনে নেবে না। আগামী দুই দিনের মধ্যে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: