odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৪৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ September ২০২৩ ১৮:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ September ২০২৩ ১৮:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫৪৪৩ পিস ইয়াবা, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: