odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৮:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৮:৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা, ৪৭ গ্রাম হেরোইন, ৮ লিটার দেশিমদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: