odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th April 2026, ২৬th April ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম পুনর্গঠনে নতুন চার টিম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ August ২০২৪ ০৮:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ August ২০২৪ ০৮:৩৯

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি টিম গঠন করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং এবং অথরাইজেশন নামে চারটি টিম গঠন করে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

চার টিম :

এই চারটি টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ আটজন রয়েছেন।  

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ ১৮ জন রয়েছেন।  

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন।

অথরাইজেশনে সারজিস আলম ও আবু বাকের মজুমদার রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: