odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

খাগড়াছড়ির গুইমারাতে অস্ত্রসহ দুইজন আটক

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৫ ১৪:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৫ ১৪:৪৮

খাগড়াছড়ি  জেলার গুইমারাতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্প্রতিবার সকাল ৭টার দিকে  গুইমারা উপজেলা ডাক্তার টিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, এনামূল হক চৌধুরী জানান, দুইজন  সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা ডাক্তার টিলা এলাকা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেরকুমা কারবারী পাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে রুবেল ত্রিপুরা জসিম(২০)  ও কলাববাড়ী এলাকার বাচ্ছু মিয়ার ছেলে মঞ্জুর আলম (২১) কে আটক করা হয়। 

এ সময় তাদের কাজ থেকে দেশীয় তৈরি ১টি এলজি,৭ রাউন্ড কার্তুজ, ২ টি মোবাইল ফোন ও ১ হাজার ৮৬৮ টাকা পাওয়া যায়।  তারা দুইজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)  সংস্কার দলের সদস্য ।  

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের  প্রক্রিয়া চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: