odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ২৪ January ২০২৫ ০০:০২

odhikarpatra
প্রকাশিত: ২৪ January ২০২৫ ০০:০২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে (২০২৫) এ যাবত ৮০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৯৩ জন। এর মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৯ জন মারা গেছেন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন



আপনার মূল্যবান মতামত দিন: