odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th April 2026, ২৪th April ২০২৬

সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

odhikarpatra | প্রকাশিত: ১৬ February ২০২৫ ১৬:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ February ২০২৫ ১৬:০৪

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে আজ কুয়েত গেছেন।

সফরকালে, সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: