odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১০ March ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ১০ March ২০২৫ ২৩:৪১

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

যশোরের জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম আজ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্র জানায়, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন বাদী হয়ে ২০১৪ সালে ৯ নভেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

যশোরের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। সাবু বলেন, মামলাটির কোন মেরিট না থাকায় সম্প্রতি সরকারপক্ষের কৌশলীরা এ মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস প্রদানের জন্য আদালতে আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: