odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৮ August ২০২৫ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ৮ August ২০২৫ ০০:০১

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের মাছের হ্যাচারি সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমি পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর পুত্র এবং কিশোর চন্দ্র একই এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের পুত্র। অমি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস চলতি বছর উপজেলার  বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল নিয়ে দুই যুবক এলাকা থেকে চৌরাস্তা হয়ে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিল। আর পিকআপভ্যানটি বিপরীত দিক থেকে হাইমচরে যাওয়ার সময় ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ দুর্ঘটনার আওয়াজ পেয়ে লোকজন এগিয়ে আসে। ঘটনাস্থলেই দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান তাদেরকে  মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে



আপনার মূল্যবান মতামত দিন: