odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বাতিল ১ ঢাকা উত্তর সিটিতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ January ২০২০ ০৬:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ January ২০২০ ০৬:০২

 

ঢাকা, ২ জানুয়ারি, ২০২০  : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১টি বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটে প্রার্থী হতে ডিএনসিসির ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি মনোনীত জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।
মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।
জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি কর্পোরেশনের ভোটার নন। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।”
উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ঢাকা বিভাগীয় কমিশনারকে নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: