odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th July 2026, ২৬th July ২০২৬

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ February ২০২০ ০৩:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ February ২০২০ ০৩:০৬

 

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ : সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়,পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসের সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ত্রিশ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: