odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd October 2026, ২২nd October ২০২৬

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জকে বিদায়ী সংবর্ধনা।

ahsanul islam | প্রকাশিত: ৯ October ২০২০ ০২:১৪

ahsanul islam
প্রকাশিত: ৯ October ২০২০ ০২:১৪

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সিরাজদিখান প্রেসক্লাব এর সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ ও সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদুর রহামান যুবায়ের।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক পর্যবেক্ষণ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আহসানুল ইসলাম আমিন,দৈনিক নয়া দিগান্ত সিরাজদিখান প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান , দৈনিক মানবকন্ঠ সিরাজদিখান প্রতিনিধি সালাহউদ্দীন সালমান, দৈনিক মানবজমিন সিরাজদিখান প্রতিনিধি নাছির উদ্দিন,দৈনিক আমার সংবাদ সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ হাজী নাজমুল মোল্লা,  ইসমাইল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বিন আজম নাদভী, মোঃ মস্তফা, আরিফ হোসেন হারিস, আজিম হাওলাদার, মিজানুর রহমান, আমির হোসেন, মোঃ হাবিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।