odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd October 2026, ২২nd October ২০২৬

সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সিরাজদিখানে শিক্ষার্থীদের মানববন্ধন।

ahsanul islam | প্রকাশিত: ৯ October ২০২০ ০৫:৪৬

ahsanul islam
প্রকাশিত: ৯ October ২০২০ ০৫:৪৬

সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সিরাজদিখানে শিক্ষার্থীদের মানববন্ধন।

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাম্প্রতিক  সারাদেশের গণধর্ষণ ও নারী নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সিরাজদিখানর প্রতিবাদী ছাত্র জনতার  উদ্যোগে  উপজেলা মোরের রাস্তায় ঘন্টা ব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীসহ ওইলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত ধর্ষন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান হয়।

এছাড়াও সমাবেশে  সিরাজদিখান  উপজেলা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিকের  নেত্রীত্বে সিরাজদিখান উপজেলা ছাত্রদল শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।