odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th July 2026, ২৫th July ২০২৬

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ ।

ahsanul islam | প্রকাশিত: ২৩ October ২০২০ ০৬:৫৩

ahsanul islam
প্রকাশিত: ২৩ October ২০২০ ০৬:৫৩

মুন্সীগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের মেঘনা নদীর গজারিয়া উপজেলাধীন অংশে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান,উপজেলা কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানকে সাথে নিয়ে মুন্সীগঞ্জের মেঘনা নদীর গজারিয়াধীন অংশে বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুর থেকে রাত ৭ পর্যন্ত অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসা এবং গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি তাদের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে লাফিয়ে পড়ে সাতরে পালিয়ে যায় জেলেরা।

উল্লেখ্য, চলমান অভিযানে এখনো পর্যন্ত গজারিয়ায় ৬.৬০ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ টাকা, মামলা হয়েছে ১৯টি আটক করা হয়েছে ১২জন জেলেকে।



আপনার মূল্যবান মতামত দিন: