odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd October 2026, ২২nd October ২০২৬

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সফিউদ্দিন আহম্মেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা অনুষ্ঠিত। 

ahsanul islam | প্রকাশিত: ২৩ October ২০২০ ০৬:৫৮

ahsanul islam
প্রকাশিত: ২৩ October ২০২০ ০৬:৫৮

মুন্সীগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

ভাষা সৈনিক,চারণ সাংবাদিক,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সফিউদ্দিন আহম্মেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে,প্রেসক্লাব ভবনের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা সাংবাদিক সফিউদ্দিন আহমেদের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় স্মরনসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দিপু, প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর, প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ চাকলাদার মোঃ তানজিল হাসান, সাহিত্য সম্পাদক সুমন ইসলাম, কার্যকরি সদস্য মাহবুবুর রহমান লিটন । 

স্মরনসভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শিমুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক আরাফাতুজ্জামান বাবু, ক্রীড়া সম্পাদক নাদিম মাহমুদ, সাংবাদিক নজরুল ইসলাম ছোটন, আবু সাইদ সোহান, মাসুদ রানা, শেখ মোঃ রতন, শুভ ঘোষ, সাজ্জাদ হোসেন, আরাফাত রায়হান সাকিব, আবু সাঈদ, মৃদুল হোসন, রবিন হোসেন প্রমুখ। 

স্মরনসভায় দোয়া মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।