odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th October 2026, ২৪th October ২০২৬

মধ্যরাতে নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী ব্যাপক সংঘর্ষ

| প্রকাশিত: ১৯ April ২০২২ ১০:৪৬


প্রকাশিত: ১৯ April ২০২২ ১০:৪৬

মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রুমী কাবরেজ  বলেন, ‘ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার এবং থানার পেট্রোল পার্টি অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’