odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

| প্রকাশিত: ২১ April ২০২২ ২১:৪৩


প্রকাশিত: ২১ April ২০২২ ২১:৪৩

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাইনগর গ্রামে। তার বাবার নাম মো. মানিক মিয়া। কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে স্ত্রী অনি আখতার মিতু এবং দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজাকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহত মোরসালিনের স্ত্রী জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে ৯ হাজার টাকা বেতনের বিনিময়ে তার স্বামী মোরসালিন কাজ করতেন। সেই টাকা দিয়েই চলত তাদের সংসার। মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়েছিলেন মোরসালিন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। পরে দুই যুবক গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

এর আগে ঘটনার দিন রাতেই মারা যায় নাহিদ (১৭) নামে এক কিশোর। সে এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো।



আপনার মূল্যবান মতামত দিন: