odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 7th September 2026, ৭th September ২০২৬

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

odhikarpatra | প্রকাশিত: ১ November ২০২২ ০২:৩৩

odhikarpatra
প্রকাশিত: ১ November ২০২২ ০২:৩৩

অস্থায়ীভাবে আংশি মেঘলা আকাশসহ আজ সোমবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 
এদিকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। 
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । সোমবার রংপুরের তেঁতুলিয়ায় সর্বনি¤œ ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। এছাড়া শ্রীমঙ্গলে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা  ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় । 
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ০৫ মিনিটে ।



আপনার মূল্যবান মতামত দিন: