odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st October 2026, ২১st October ২০২৬

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ March ২০২৩ ০৪:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ March ২০২৩ ০৪:৩৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব কর্মী ছাটাই করা হবে। মার্ক জাকারবার্গ বলেন, আমরা এপ্রিলের শেষের দিকে আমাদের প্রযুক্তি গ্রুপগুলো পুনর্গঠন ও ছাঁটাই পরিকল্পনা করছি ও এরপর মে মাসের শেষের দিকে আমাদের ব্যবসায়িক গ্রুপগুলোতে।

তিনি আরও বলেন,  এই পরিবর্তন সম্পন্ন করতে  বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।  সামগ্রিকভাবে ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছি।