odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 6th September 2026, ৬th September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৯:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৯:৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। 

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৬৪ পিস ইয়াবা, ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪২.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: