odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 7th September 2026, ৭th September ২০২৬

বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ April ২০২৩ ০০:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ April ২০২৩ ০০:৩৫

রাজধানী ঢাকাসহ ১৭ অঞ্চলের ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর গুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: