odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ May ২০২৩ ০৫:৩৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ May ২০২৩ ০৫:৩৫

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি মেসিদের ৩৭তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ স্ট্রাসবার্গ।বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্ট্রাসবার্গের মাঠে শুরু হবে ম্যাচটি ।

আজকের ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকারা। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘এ’ ও স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপার ফয়সালা এখনো হয়নি। তবে আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।



আপনার মূল্যবান মতামত দিন: