odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৪৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ June ২০২৩ ১৮:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ June ২০২৩ ১৮:০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৬৪৬ পিস ইয়াবা, ১৩ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, সাড়ে চার গ্রাম ২৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: