odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

চার দিনের নতুন কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ August ২০২৩ ২৩:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ August ২০২৩ ২৩:২৯

নতুন করে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই ঘোষণা দেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় বুধবার (১৬ আগস্ট) সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল করবে বিএনপি। 

বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করবে দলটি। 

শনিবার (১৯ আগস্ট) সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়াও যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে বলে জানান রিজভী। 



আপনার মূল্যবান মতামত দিন: