odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd November 2026, ২২nd November ২০২৬
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৬ ১৬:০২

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৬ ১৬:০২


নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি জানান।

এতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।