odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ August ২০২৩ ১৮:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ August ২০২৩ ১৮:২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২০৩১ পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ১২৫ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: