odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন গ্রেফতার

আমির হোসেন, কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ৯ November ২০২৩ ২০:৫২

আমির হোসেন, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৯ November ২০২৩ ২০:৫২

আমির হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গত ৮ নভেম্বর বুধবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ মো: নজরুল ইসলাম(৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটিদল উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের (ব্রাহ্মণপাড়া – হরিমঙ্গল) গামী রোডের সাব্বির খেলাঘর এন্ড কসমেটিক্স হাউস এর সামনে থেকে সিএনজি যোগে ভারতীয় চিনি পাচার কালে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার দখল হইতে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ টি সিএজি জব্দ করে। সিএনজির রেজি নং-কুমিল্লা-থ-১২-৫৩৯৫।

গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর আসামী একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো: হাসান(৩২) পালিয়ে যায়।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: