odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 8th June 2026, ৮th June ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ January ২০২৪ ১১:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ January ২০২৪ ১১:৩৭

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলঙ্কান, মিয়ানমার ও নেপালি নাগরিক আছেন।

আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে ওই অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ।

বাড়ি, দোকান, রেস্তোরাঁ, সেলুন, পারলারসহ ৩০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে ব্যক্তিগত নথিপত্রের অভাব, অতিরিক্ত সময় অবস্থান এবং পাসের অপব্যবহারের মতো অভিযোগ আছে।



আপনার মূল্যবান মতামত দিন: