odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 7th September 2026, ৭th September ২০২৬

গাজা উপত্যকায় একদিনে ১১৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ February ২০২৪ ১৬:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ February ২০২৪ ১৬:৫৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় গত একদিনে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক। সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার ইতোমধ্যে চার মাস শেষ হয়েছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৪৭৮। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৩৫ জনে।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১১৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: