odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th October 2026, ১২th October ২০২৬

মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ March ২০২৪ ২১:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ March ২০২৪ ২১:১৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে একটি সুপারবোর্ড কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুই শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।  

আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।