odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th July 2026, ২৪th July ২০২৬

গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ March ২০২৪ ১৫:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ March ২০২৪ ১৫:২৬

২৮ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত ২৪টি অকার্যকর।

ওসিএইচএ-এর একটি প্রতিবেদনে বলা হয়, ‘চলমান যুদ্ধ এবং সরবরাহ সীমাবদ্ধতার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে ক্রমবর্ধমান সংখ্যক হাসপাতাল যা পরিষেবার বাইরে চলে গেছে।’

প্রতিবেদনে বলা হয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২৭ মার্চ গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২৪টি অকার্যকর। দুটি উত্তর গাজায় ন্যূতমভাবে কার্যকরী এবং গাজায় চারটি এবং দক্ষিণ গাজায় ৬টিসহ মোট ১০টি আংশিকভাবে কার্যকরী।’

সূত্র: তাস



আপনার মূল্যবান মতামত দিন: