odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬

সরকারের নিষ্ঠুর দুঃশাসনে জনগণ অতিষ্ঠ: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৪ ২০:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৪ ২০:৫৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের জনভিত্তি নেই। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে।

তিনি বলেন, জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এ বিবৃতি দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: