odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 10th July 2026, ১০th July ২০২৬

বিরামপুরে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ | প্রকাশিত: ২৮ August ২০২৪ ১৭:১১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ August ২০২৪ ১৭:১১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার, মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাতিষ্ঠানিক জলাশয়ের উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন জানান, 'এবার চরকাই মৎস্য প্রজনন খামার থেকে পোনা মাছ ক্রয় করে বিরামপুর উপজেলায় ছোট যমুনা নদী সহ উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩ শ ৭০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়েছে।'



আপনার মূল্যবান মতামত দিন: